শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে সমাজ সেবক নওশা মিয়ার দাফন সম্পন্ন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার সমাজ সেবক, আলোকিত ব্যক্তিত্ব আজহারুল হক চৌধুরী নওশা মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযার নামাজে ইমামতি করেন সুফিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ রেজাউল হক নিজামী। তার জানাযায় হাজার হাজার মানুষের ঢল নামে।

আজহারুল হক চৌধুরী নওশা মিয়া উপজেলার ৯নং মিরসরাই সদর ইউনিয়নের ৪বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, মিরসরাই পৌরসভার প্রথম পৌর প্রশাসক, মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন। জানাযার পূর্বে বক্তব্য রাখেন চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অবঃ) মেজবা উন নবী, অতিরিক্ত জেলা প্রশাসক খালেদ মাহমুদ, উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুব রহমান রুহেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, মিরসরাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা মুহাম্মদ নিজাম উদ্দিন, মরহুমের ছেলে মোজাহের হোসেন চৌধুরী সোহেল প্রমুখ। জানাযায় বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন। এর আগে গত সোমবার রাত সাড়ে ১০ টায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়ে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাযায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা অংশ গ্রহণ করেন।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...