রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

মিরসরাইয়ে সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ

প্রকাশিত :

spot_img



মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে জেলা পরিষদের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করেছে প্রভাবশালী মহল। এতে করে পানি নিস্কাশনের পথ বন্ধ হয়ে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার শিকার হচ্ছেন উপজেলার সদর ইউনিয়নের তালবাড়িয়া, আবুনগর ও শ্রীপুর গ্রামের বাসিন্দারা। এই বিষয়ে প্রতিকার চেয়ে চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান, মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ বিভিন্ন দপ্তরে লিখিত চিঠি দিয়েছে ভুক্তভোগী এলাকাবাসী।

বুধবার (১০ এপ্রিল) সরেজমিনে গিয়ে দেখা গেছে, মিরসরাই রেল ষ্টেশন সড়কের পাশে জেলা পরিষদের জায়গা দখল করে অবৈধভাবে দোকান ঘর, বসতবাড়ি সহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে। কেউ কেউ ওই জায়গায় পুকুর খনন করেছে। বর্ষা মৌসুমে পানি নিস্কাশন ও পাহাড়ি ঢল যাওয়ার ছরাটিও (খাল) ভরাট হয়ে গেছে। কিছু কিছু অংশে জমির মাটি কেটে বড় গর্তের সৃষ্টি করেছে ভূমি দস্যুরা।

ভুক্তভোগী মোঃ সোলেমান, মোঃ ইব্রাহিম, নুরুল করিম, হোসনে আরা বেগম অভিযোগ করেন, এলাকার কিছু চিহিৃত ভূমিদস্যু, সন্ত্রাসী সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করেছে। কেউ কেউ পুকুর খনন ও জমির মাটি বিক্রি করে বড় বড় গর্তের সৃষ্টি করেছে। এতে করে পানির স্বাভাবিক গতিপথ বন্ধ হয়ে বর্ষা মৌসুমে পানি নিস্কাশন না হওয়ায় এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। বিগত কয়েক বছর ধরে সামান্য বৃষ্টি হলে মানুষের বসতবাড়িতে পানি ঢুকে দুর্বিসহ জীবন যাপন করতে হয়। জলাবদ্ধতার করণে ওই এলাকার ফসলী জমিতে চাষকৃত বিভিন্ন সবজি নষ্ট হয়ে কৃষকরা চরম লোকসান গুনতে হয়। এছাড়া মিরসরাই বিসিক শিল্পনগরী স্থাপনের জন্য জমি নেয়ার সময় পানি নিস্কানের জন্য সরু জায়গা না রাখাও জলাবদ্ধতার আরেকটি কারণ। ভূমি দস্যুরা প্রভাবশালী হওয়ায় এলাকার সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পায়না।

আবু জাফর ভূঁইয়া নামে একজন অভিযোগ করেন, পূর্ব মঘাদিয়া মৌজার বিএস ৩৫৯০, ৮৯২, ৫১৬,৪৩৭ নং খতিয়ানের অধীন নামজারী ৩৯৩৬ ও ২৪১৭ নং খতিয়ানের বিএস ১৬৬৯, ১২৭৭, ১৬৭৪, ১৬৬৮ দাগের সম্পত্তির মালিক তিনি। তাঁর তফসিলোক্ত সম্পত্তির পাশ্বে জেলা পরিষদের মালিকানাধীন জায়গায় স্থানীয় আবুল বশর নামের প্রভাবশালী এক ব্যক্তি দোকানঘর নির্মাণ করেছেন। এতে জাফর ভূঁইয়া পরিবারের চলাচল করতে চরম অসুবিধা হচ্ছে।
সিরাজুল ইসলাম নামে এক ভুক্তভোগী বলেন, অবৈধ দখলদারদের কাছ থেকে সরকারী সম্পত্তি উদ্ধারের জন্য চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান, মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে এলাকাবাসী স্বাক্ষরিত একটি চিঠি দেয়া হয়েছে। বর্ষা মৌসুম শুরুর পূর্বে ব্যবস্থা গ্রহন করা না হলে এই এলাকায় আমাদের বসবাস করা দুস্কর হয়ে যাবে।

এ বিষয়ে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রুহুল আমিন জানান, তালবাড়িয়া এলাকায় সরকারী জায়গা দখলের বিষয়ে কোন চিঠি আমার চোখে পড়েনি। হয়তো আমার দপ্তরের কেউ চিঠিটি রিসিভ করেছেন। আমি কয়েকদিনের মধ্যে ওই এলাকায় গিয়ে এই বিষয়ে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করবো।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...