শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে সাংবাদিকদের প্রশিক্ষণে ইঞ্জি. মোশাররফ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ সাংবাদিক গড়ে তোলা সম্ভব

প্রকাশিত :

spot_img

সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন, ‘প্রশিক্ষনের মাধ্যমে অনেককিছু শেখা যায়, জানা যায়। বর্তমান যুগের সাথে পাল্লা দিয়ে সংবাদ প্রকাশের জন্য প্রশিক্ষণ প্রয়োজন। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ সাংবাদিক গড়ে তোলা সম্ভব। যত বেশি প্রশিক্ষণ নেওয়া যাবে তত বেশি দক্ষ সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তোলা যাবে।’
তিনি আরো বলেন, ‘মিরসরাইয়ে ফসলি জমির টপ সয়েল কাটা বন্ধ হয়েছে। অথচ পাশ্ববর্তী সীতাকুন্ড উপজেলায় মিল কারখানা ফসলি জমিতে গড়ে উঠার ফলে সেখানে ফসলি জমির হার কমে গেছে। মিরসরাইয়ে ফসলি জমিতে যেন কোনপ্রকার কলকারখানা গড়ে তুলতে না পারে সে বিষয়ে সাংবাদিকদের লিখনীর মাধ্যমে ভূমিকা রাখতে হবে সংবাদ প্রকাশ করে। মিরসরাইয়ে পরিকল্পিত উন্নয়ন হচ্ছে। এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।’
মিরসরাইয়ে বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ’র (পিআইবি) আয়োজনে উপজেলা কৃষি সম্প্রসারণ মিলনায়তনে তিনদিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষনের দ্বিতীয় দিনে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলমের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, মিরসরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি শারফুদ্দীন কাশ্মীর।
পিআইবির প্রোগ্রাম কো-অর্ডিনেটর জিলহাজ উদ্দিন নিপুন জানান, মিরসরাই সীতাকুন্ডে কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিনদিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এতে অংশ নিচ্ছেন মিরসরাই ও সীতাকুন্ড কর্মরত ৩৫ জন সাংবাদিক। তিন দিনের প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে থাকছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সহিদ উল্যাহ লিপন, সহযোগী অধ্যাপক রওশন আক্তার সোমা ও সহকারী অধ্যাপক রাজীব নন্দী। স্থানীয়ভাবে সহযোগিতা করছে মিরসরাই প্রেসক্লাব।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...