মিরসরাইয়ে সাংবাদিকদের সাথে এভারকেয়ার হাসপাতাল কর্মকর্তাদের মতবিনিময়

প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ন, ৯ ফেব্রুয়ারি, ২০২২

মিরসরাই প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের কর্মকর্তা বৃন্দ। মিরসরাই উপজেলায় স্বাস্থ্য সেবার মান বাড়াতে চায় প্রতিষ্ঠানটি। উপজেলার রোগীদের সেবা দিতে কার্ডিওলজি ও গাইনী বিভাগের দু’জন কনসালটেন্ট মিঠাছড়া জেনারেল হাসপাতালে মাসে দু’দিন রোগী দেখছেন। এভারকেয়ার হাসপাতালের সেবা রোগীদের দোরগোড়ায় পৌঁছে দিতে মিঠাছড়া জেলারেল হাসপাতাল পার্টনারশীপ হিসেবে কাজ করছে।
বুধবার (৯ ফেব্রুয়ারি) মিঠাছড়া জেনালের হাসপাতালে সাংবাদিকদের সাথে এক মতবিনিয়ম সভায় এসব কথা বলেন চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালের সিএমও (মার্কেটিং) বিনয় কর।

চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালের ডিজিএম (মার্কেটিং) বিনধ সিং জানান, এভারকেয়ার হাসপাতালের প্রাথমিক সব সুবিধা মিঠাছড়া জেনারেল হাসপাতালের মাধ্যমে মিরসরাই উপজেলার রোগীদের দিতে চান। তারা সেভাবে কাজ করছেন। রোগীদের জন্য পরিবহন ব্যবস্থাসহ কিছু সুযোগ সুবিধার বিষয় প্রক্রিয়াধীন আছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এভারকেয়ার হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট তারিক বিন আব্দুর রশিদ, বারয়ারহাট জেনারেল হাসপাতারে পরিচালক কামাল উদ্দিন ও মিঠাছড়া জেনারেল হাসপাতালের পরিচালক নজরুল ইসলাম সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।