রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে সাংবাদিক সুজনের রহস্যজনক মৃত্যু

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে এক সাংবাদিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (৩ এপ্রিল) রাতে উনার ব্যক্তিগত অফিস থেকে গলায় ফাঁস লাগনো অবস্থায় লাশ করেছে পুলিশ। রবিবার সকালে লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়েছে। নিহত সংবাদকর্মী সুজন চন্দ্র মন্ডল দৈনিক ইত্তেফাকের মিরসরাই উপজেলা প্রতিনিধি। এছাড়া তিনি মিরসরাইয়ের প্রবীণ সাংবাদিক নীরদবরণ মন্ডলের একমাত্র পুত্রসন্তান।
শনিবার রাত ১০টার দিকে মিরসরাই থানার ওসি মুজিবুর রহমান, ওসি অপারেশান দীনেশ চন্দ্র তার মৃতদেহ উদ্ধার করে। উদ্ধারের সময় সুজনের কার্যালয়ের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে গলায় মোটা প্লাস্টিক পাইপ লাগানো ঝুলন্ত অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে, সুজন সকাল ১১ টা নাগাদ স্বাভাবিক চলাফেরায় ছিল। দুপুর ১২টার পর তাকে আর কেউ দেখেনি। পাশের বাসার লোকজন জানায়, গত ৩ দিন সে বাসায় ভাতও খাচ্ছিল না। সাংসারিক জীবনে সুজন এক কন্যা সন্তানের জনক। সাংবাদিকতার পাশাপাশি সে স্থানীয় মাতৃকা হাসপাতালের ল্যাব টেকনেশিয়ান পদে কর্মরত ছিল। সুজনের মৃত্যুতে মিরসরাইয়ের সকল পর্যায়ের গণমাধ্যমকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মিরসরাই থানার ওসি মজিবুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক মর্গে প্রেরণ করেছি। ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসার পর জানা যাবে এটি আত্মহত্যা না পরিকল্পিত হত্যা।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...