শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে সানফ্লাওয়ার গ্রামার স্কুলে অভিভাবক সমাবেশ

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে সানফ্লাওয়ার গ্রামার স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) সকালে উপজেলার শান্তিরহাট এলাকায় বিদ্যালয়ের ক্যাম্পাসে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পাকিজা সুলতানা শিমুলের উপস্থাপনায় এবং নির্বাহী পরিচালক ও প্রধান শিক্ষক জয়নাল আবেদীন রানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন লেখক, গবেষক ও বীর মুক্তিযোদ্ধা কাইয়ুম নিজামী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুভাষ সরকার, উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মঞ্জুর কাদের চৌধুরী, উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি মাস্টার গিয়াস উদ্দিন, পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর পরিচালক আলী আহছান, উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সহ-সভাপতি সাইফুল ইসলাম। অভিভাবক সমাবেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নব নির্বাচিত ট্রাস্টি উত্তম কুমার শর্মা এবং চট্টগ্রাম বিভাগ ও চট্টগ্রাম জেলায় শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হওয়ায় মিরসরাই উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়।
বক্তারা এসময় বলেন, ‘আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ। সুশিক্ষা দিয়ে শিশুদেরকে মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। বিদ্যালয়ে পড়ালেখার পাশাপাশি অভিভাবকদের সঠিক পরিচর্যার মাধ্যমে সন্তানরা গড়ে উঠবে। সন্তানদের আলোকিত ভবিষ্যৎ গড়ার লক্ষে তাদের প্রযুক্তির ভালো দিক গ্রহণের পাশাপাশি ক্ষতিকর দিক থেকে দূরে রাখতে হবে। নিয়মিত অধ্যায়নের মাধ্যমে একজন ভালো শিক্ষার্থী পাওয়া সম্ভব।’

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...