শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে সাড়ে ৬ হাজার গরীব-দুস্থদের মাঝে চাউল ও ঈদ সামগ্রী বিতরণ

প্রকাশিত :

spot_img



মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে গরীব-দুস্থ মানুষের মাঝে চাউল ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১৮ মে) সকালে উপজেলার মঘাদিয়া ইউনিয়নের কাজী বাড়ীতে আমেরিকা প্রবাসী মিরসরাই সমিতি ইউএসএ প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী আশরাফ হোসেন নয়নের উদ্যোগে এগুলো বিতরণ করা হয়।
চাউল ও ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, কাজী নয়নের ভাই কাজী একরাম, কাজী মোশাররফ হোসেন, মঘাদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহীনুল কাদের চৌধুরী প্রমুখ।
সমাজ সেবক কাজী নয়ন বলেন, প্রতি বছরের ন্যায় এবারো উপজেলার মিরসরাই সদর ইউনিয়ন, খইয়াছরা ইউনিয়ন, মায়ানী ইউনিয়ন ও মঘাদিয়া ইউনিয়নের গরীব ও দুস্থ ২ হাজার ৮’শ গরীব-দুস্থ মানুষের মাঝে ১০ কেজি করে চাউল; ১৫’শ লোকের মাঝে ১ কেজি চিনি, ২ প্যাকেট লাচ্চি সেমাই, ১ কেজি চিড়া, ২ কেজি শুকনা সেমাই; ২ হাজার পিস শাড়ী, লুঙ্গি ও ৭৫ জন এতিম শিশুর মাঝে লুঙ্গি বিতরণ করা হয়। আমি যতদিন বেঁচে থাকবো ততোদিন অসহায় দরিদ্র মানুষদের সহযোগীতা করে যাবো। তিনি এসময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...