শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে সিজিএফ-বাক কীপার খামারীদের মাঝে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ও উপকরণ বিতরণ

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে সিজিএফ-বাক কীপার খামারীদের মাঝে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ও উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (২২ জুলাই) সকালে উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকেল্পর আওতায় ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন।
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ শ্যামল চন্দ্র পোদ্দার বলেন, গত অর্থবছরের ন্যায় চলতি অর্থবছরে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প হতে ২ জন সি.জি.এফ খামারীকে প্ল্যাস্টিক মাচা, প্ল্যাস্টিক নেট সম্বলিত ১০ হাজার টাকার মূল্যের আধুনিক ছাগলের ঘর, ৩০ কেজি মিল্ক রিপ্লেশার, ২ কেজি ভিটামিন মিনারেল প্রিমিক্স, ২ লিটার লিভারটনিক, ৫০০ মিলি জিংক সিরাপ, ৩০ পিচ কৃমিনাশক, পি.পি আর রোগের টিকা ও ডিজিটাল সাইন বোর্ড দেওয়া হয়। এছাড়া একজন বাক কিপারকে হাটহাজারী সরকারী ছাগল উন্নয়ন খামার হতে উন্নত জাতে ২টি পাঠা, প্ল্যাস্টিক মাচা, প্ল্যাস্টিক নেট সম্বলিত আধুনিক ছাগলের ঘর, ৫কেজি ভিটামিন মিনারেল প্রিমিক্স, ২লিটার লিভারটনিক, ৫০০ মিলি জিংক সিরাপ, ৩০ পিস কৃমিনাশক, পি.পি.আর রোগের টিকা, ডিজিটাল সাইন র্বোড, দানাদার খাদ্য বিতরণ করা হয়। এদিকে বেশী বাচ্চা উৎপাদনকারী একজন শ্রেষ্ঠ ছাগী পালন খামারী ও একজন শ্রেষ্ঠ পাঠা পালন খামারীকে ১টি করে ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভেটেরেনারি সার্জন ডাঃ জয়িতা বসু, প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ ফরিদুল ইসলাম, ডাঃ মিনহাজুল করিম প্রমুখ।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...