শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে স্কুল ছাত্রীর ছবি তুলে ব্লাকমেইল করে চাঁদা দাবী, গ্রেপ্তার -২

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে এক স্কুল ছাত্রীর প্রেমিকের সাথে ঘুরতে যাওয়ার কিছু ছবি ও ভিডিও ধারনের পর ব্লাকমেইল করে চাঁদা দাবীর অভিযোগে দুই বখাটে গ্রেপ্তার হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) তাদের গ্রেপ্তার করে মিরসরাই থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের উত্তর আমবাড়িয়া গ্রামের আবু তৈয়বের ছেলে নাজিম উদ্দিন (২৪) ও আবুল হাসেমের ছেলে মমিন (১৯)।
মিরসরাই থানা ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দেবনাথ জানান, গত ২৭ সেপ্টেম্বর মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী তার প্রেমিকের সাথে পাহাড়ে ঘুরতে যায়। গোপনে তার প্রেমিকসহ কিছু ছবি তুলে ও ভিডিও করে গ্রেপ্তারকৃত যুবকেরা। এরপর এই ছাত্রীর মায়ের মোবাইলে ফোন করে তাদের কাছে অশ্লীল ভিডিও রয়েছে। তাই ৫০ হাজার টাকা দিতে হবে, অন্যথায় সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করবে। এই বিষয়ে ওই ছাত্রীর মা রাহেলা বেগম মঙ্গলবার (২২ অক্টোবর) থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে থানার সেকেন্ড অফিসার দীনেশ দাশগুপ্তের নেতৃত্ব অভিযান চালিয়ে দুই বখাটেকে গ্রেপ্তার করা হয়েছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...