শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকা নিহত

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে বেপরোয়া গতির একটির পিকআপের ধাক্কায় মোসাম্মৎ রহিমা আক্তার নামে এক শিক্ষিকা নিহত হয়েছেন। তিনি উপজেলার আবুরহাট উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ের পাঠদান করতেন বলে জানা গেছে। বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম শহর থেকে ট্রেনিং শেষ করে বাড়ি যাওয়ার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিনকী আস্তানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রহিমা আক্তার উপজেলার কাটাছরা ইউনিয়নের আবুরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নাদু সওদাগরের স্ত্রী। তাদের ১ ছেলে ও ১ মেয়ে সন্তান রয়েছে।
আবুরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুল্লাহ খান জানান, রহিমা আক্তার আবুরহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে দায়িত্বে ছিলেন। তিনি বিজ্ঞান বিভাগের ক্লাশ নিতেন। বুধবার টিসিজি (বিজ্ঞান) বিষয়ে ৬দিনের প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের জন্য চট্টগ্রামের আগ্রাবাদের কলকাকলী উচ্চ বিদ্যালয়ে যান। প্রতিদিন সকালে গিয়ে প্রশিক্ষণ ক্লাশ শেষে আবার সন্ধ্যায় বাড়ি ফিরে আসেন। আগামী শনিবার (১৬ মার্চ) কোর্স শেষ হওয়ার কথা ছিলো। বুধবার (১৩মার্চ) সন্ধ্যায় উপজেলার চিনকী আস্তানা ষ্টেশনে ড্রেমু ট্রেন থেকে নেমে বাড়ি যাওয়ার জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হতে গিয়ে বেপরোয়া গতির একটি পিকআপের ধাক্কায় ঘটনাস্থলে মারাত্মক আহত হন। দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে রহিমা আক্তারকে বারইয়ারহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় নিহতের জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...