মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন। যার আনুমানিক বয়স ৫০।
বুধবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লাইনে অজ্ঞাত গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. আব্দুল্লাহ বলেন, বুধবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লাইনের বড়দারোগাহাট এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি এই ব্যক্তি নিহত হয়েছে। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হবে।



