শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে হিতকরী’র সীরাত প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই এর অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন হিতকরী’র উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আয়োজিত সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (২০ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার আবুতোরাব ফাজিল মাদ্রাসার হলরুমে হিতকরী কতৃক আয়োজিত “এসো আল কুরআনের গল্প শুনি” শীর্ষক অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মহাকবি আব্দুল কাইয়ুম নিজামী।

সংগঠনের পৃষ্ঠপোষক ও মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টারের সভাপতিত্বে ও হিতকরী’র সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হিতকরী সভাপতি ইমাম হোসেন ফরহাদ।

এসময় সীরাতুন্নবী (সাঃ) বিষয়ক আলোচনা করেন আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা রবিউল হোসেন নিজামী, মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে ফলাফল ঘোষনা পুরষ্কার হস্তান্তর করেন আবুতোরাব ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলাম নিজামী।


অনুষ্ঠানে ‘এসো আল কুরআনের গল্প শুনি’ উদ্যোগের প্রেক্ষাপট বর্ননা করতে গিয়ে কাইয়ুম নিজামী বলেন, গতবছর ১৬ডিসেম্বর হিতকরীর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান- ‘মুক্তিযুদ্ধের গল্প শুনি’ তে অংশ নিয়ে আমার মনে হলো কুরআনের গল্প শুনি নামের অনুষ্ঠান করা জরুরি। আজকে হিতকরী দিয়ে শুরু হলো। ইনশাআল্লাহ ক্রমান্বয়ে সর্বস্তরে এই উদ্যোগ ছড়িয়ে দেয়া হবে।
মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার তাঁর বক্তব্যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির নজীর তুলে ধরতে গিয়ে দেশ বিদেশে তার অভিজ্ঞতার উপমা দেন। সেই সাথে কোন সাম্প্রদায়িক সমস্যার সৃষ্টি যেন না হয় সে ব্যপারে হিতকরীর সদস্যসহ সর্বস্তরের মানুষকে সচেতন হতে বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজনীতিবিদ নিখিল চন্দ্র নাথ, ব্যবসায়ী মহিনুর চৌধুরী, ইউপি সদস্য আলাউদ্দিন, হিতকরী’র প্রতিষ্ঠাতা শহিদুল ইসলাম রয়েল, সাবেক সভাপতি নিয়াজুল ইসলাম, সীরাত কমিটির আহবায়ক নুরুচ্ছাপা নিলয়, যুগ্ম আহবায়ক নাদিম মাহমুদ, অর্থ সম্পাদক জহির উদ্দিন রনি, সাংগঠনিক সম্পাদক রাহাত জয় প্রমুখ।
সব শেষে দেশে শান্তি শৃংখলা প্রতিষ্ঠা ও সবার কল্যানে দোয়া করে অনুষ্ঠানটি শেষ হয়।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...