নিজস্ব প্রতিবেদক, মিরসরাই:
সারা বাংলাদেশের এসএসসি ব্যাচ ২০০২ ও এইচএসসি ব্যাচ ২০০৪ এর উদ্যোগে মিরসরাইয়ে দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের মধ্যে বিনামূল্যে ফ্রি হেলথ ক্যাম্প, ওষুধ বিতরণ, শিশুদের ফ্রি খৎনা করানো, দুঃস্থদের মাঝে কাপড়, সবজি, শিক্ষা ও ক্রীড়া সামগ্রী, নারীদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। চিকিৎসা সেবা প্রদান করেন ০২০৪ ব্যাচের চিকিৎসক সদস্যরা।
মঙ্গলবার (২১ ফেব্রæয়ারি) দিনব্যাপী উপজেলার করেরহাট ইউনিয়নের প্রত্যন্ত পাহাড়ি অঞ্চল নলখো ত্রিপুরা পাড়া ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বেসরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ফ্রি হেলথ ক্যাম্প ও উপহার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা: মো: ইসমাইল খান, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, ফ্রি হেলথ ক্যাম্প ২০২৩ এর আহবায়ক জনি ঘোষসহ মানবিক ০২০৪ ব্যাচের সদস্যরা।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘প্রত্যন্ত এই পিছিয়ে পড়া জনপদে মানবিক ০২০৪ এর বর্ণাঢ্য আয়োজন প্রশংসনীয়। দিনব্যাপী বৃহৎ পরিসরে মানবতার সেবায় এধরণের কর্মকান্ড এই অঞ্চলের অসহায় মানুষদের মুখে হাসি ফোটাবে বলে মনে করি।’

ফ্রি হেলথ ক্যাম্পে হতদরিদ্র ৩ হাজার জনকে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ, ফ্রি রক্তের গ্রæপ নির্ণয়, ৫১ জন শিশুকে ফ্রি খৎনা করানো, ১৫’শ জনের মাঝে কাপড় ও সবজি বিতরণ এবং ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।



