রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে ১’শ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৩

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি :::
মিরসরাইয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১’শ লিটার চোলাই মদসহ ২ জন মাদক ব্যবসায়ী ও এক সিএনজি অটোরিক্সা চালককে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (১ ডিসেম্বর) রাতে করেরহাট ইউনিয়নের সামনেরখীল এলাকার ত্রিপুরা পাড়া সড়কের রেজোয়ান ব্রিক ফিল্ডের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এসময় উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামের মৃত আবদুল রাজ্জাকের ছেলে মাদক ব্যবসায়ী ওমর ফারুক (৩৮), মৃত এমদাদুল হকের ছেলে নুর নবী প্রকাশ পারভেজ (৩৫) ও সিএনজি-অটোরিক্সা চালক ইসলামপুর গ্রামের মো. নুর হোসেনের ছেলে মো. আউলিয়া হোসেন প্রকাশ শহিদ (১৯) কে গ্রেপ্তার করা হয়।


জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী বলেন, মাদক বিরোধী অভিযান চালিয়ে ১’শ লিটার চোলাই মদ সহ ২ মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধাকৃত চোলাই মদের বাজার মূল্য ৪০ হাজার টাকা। এঘটনায় ২ ডিসেম্বর জোরারগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং ১) দায়ের করা হয়েছে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...