শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে ১০ দোকানে চুরি

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে একরাতে ১০টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ ফেব্রয়ারী) রাতে উপজেলার মঘাদিয়া ইউনিয়নের গাজীটোলা ও হাদি নগর, মিঠানালা ইউনিয়নের মিঠানালা, বানাতলী ভোর বাজার, এবং মলিয়াশ স্কুল গেইটসহ ১০ থেকে ১১টি দোকানে এ গনচুরির ঘটনা ঘটে। গনচুরির ঘটনায় এলাকার মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে মঘাদিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গাজীটোলা ও পাশ্ববর্তী ৭নং ওয়ার্ডের হাদিমুছা গ্রামের ১০/১১টি দোকানে চুরির ঘটনায় সমগ্র মিরসরাইতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গভীর রাতে এসব দোকানে চোর হানা দেয়। তারা ওইসব দোকানগুলোর তালা ভেঙ্গে ও গ্রীল কেটে প্রবেশ করে। কেউ টের পাওয়ার পূর্বে চোরের দল দোকানগুলো থেকে নগদ টাকা ও মুল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়। সকালে দোকানের মালিকরা দোকানের তালা ভাঙা দেখতে পায়।
এলাকার স্থানীয় আবদুল কাদের জানান, ১০ থেকে ১১টি দোকান থেকে নগদ টাকাসহ প্রায় ৬ লক্ষ টাকার মালামাল নিয়ে যায় চোরের দল। একইরাতে ১০ নং মিঠানালা ইউনিয়নের অন্তর্গত ৯ নং ওয়াডের বানাতলী ভোরবাজারের ফারুক সওদাগরের দোকান ও সাদ্দামের দোকানে চুরি হয়। উক্ত দোকানগুলো থেকে গ্যাস সিলেন্ডার, দুধ, চা পাতা, সিগারেট সহ অন্যান্য জিনিসপত্র চুরি হয় বলে জানায় তাসরিফ ষ্টোরের মালিক ফারুক সওদাগর। এছাড়াও একই ওয়ার্ডের মলিয়াইশ স্কুল গেইটের সামনে হানিফ ষ্টোর  নামের একটি দোকানও একই দিন চুরি হয়েছে বলে জানা যায়। এছাড়াও ১০ নং মিঠানালা ইউনিয়নের  সাবেক চেয়ারম্যান এস এম আবু তাহেরের বাড়ীর সামনে আলম ষ্টোরের মালিক আলমের দোকান থেকে ফ্রিজ,গ্যাস সিলিন্ডা, সিগারেট সহ নগদ টাকা নিয়ে যায়

মঘাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন জানান, চুরির ঘটনা শুনেছি। এঘটনায় এলাকার মানুষের মনে উদ্বেগ উৎকন্ঠা সৃষ্টি হয়েছে। আমরা পুলিশ প্রশাসনের কাছে চুরি বন্ধের জন্য ব্যবস্থা গ্রহনের জোর দাবি করছি।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...