মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

মিরসরাইয়ে ১৩৬ জন শিক্ষার্থীকে বৃত্তি দিল শান্তিনীড়

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা শান্তিনীড়ের ১৩তম শিক্ষোন্নয়ন বৃত্তির সনদ ও পুরষ্কার বিতরণ শুক্রবার (১৮ মার্চ) বিকালে মিরসরাই কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমান। সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিরসরাই ইকোনমিক জোন-১ এর ব্যবস্থাপনা পরিচালক আইটি বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার মাহবুব রহমান রুহেল এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা, কবি ও সাহিত্যিক আবদুল কাইয়ুম নিজামী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জসিম উদ্দীন, মিরসরাই পৌর মেয়র গিয়াস উদ্দিন, নিজামপুর কলেজের অধ্যক্ষ মো. রফিক উদ্দিন, মিরসরাই কলেজের অধ্যক্ষ নুরুল আফছার, কাস্টমস্ এক্সাইজ এন্ড ভ্যাট বিভাগের সদ্য অবসরপ্রাপ্ত সহকারী কমিশনার কামরুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, মিরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, চট্টগ্রাম উত্তর জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুভাষ সরকার, মিরসরাই সমিতি ইউএই এর সাবেক সভাপতি মোঃ নুরুল আলম, শান্তিনীড় উপদেষ্ঠা মির্জা জসীম উদ্দিন, উপাধ্যক্ষ নাসির উদ্দিন, প্রভাষক জসিম উদ্দিন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাফর উদ্দিন, কাউন্সিলর শাখের ইসলাম রাজু, উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভূইয়া, প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ দুর্গাপুর নগেন্দ্র চন্দ্র্র উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. আনোয়ার হোসেন, দুর্বার প্রগতি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দিন, অভিযান ক্লাবের সহ-সভাপতি শওকত হোসেন, উদয়ন ক্লাবের সাধারণ সম্পাদক মাকছুদ আলম শাহীন, ঝংকার সংঘের সভাপতি হেদায়েত উল্লাহ চৌধুরী, নির্বাণ যুব সংঘের সভাপতি তানভীর আহমদ, আদর্শ বন্ধু ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি দীন মোহাম্মদ, অদম্য যুব সংঘের সিনিয়র সহ-সভাপতি নিয়াজ মুহাম্মদ সাজেদ, মধ্যম আমবাড়ীয়া যুব সংঘের সভাপতি আলতাফ হোসাইন, হিতকরীর প্রতিষ্ঠাতা সভাপতি শহীদুল ইসলাম রয়েল, স্বপ্নতরী-৭১ এর সভাপতি খান মোহাম্মদ মোস্তফা, ২০০০ ব্যাচের এডমিন ছলিম উল্লাহ, নয়াদালানের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম, প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন সংগঠনের সভাপতি আকবর হোসেন প্রমুখ। সংগঠনের সাধারণ সম্পাদক মৃদুল চন্দ্র দাশের স্বাগত বক্তব্যের পর কৃতি শিক্ষার্থীদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্রী নাফিসা তাবাচ্ছুম।
এসময় ১৩তম শান্তিনীড় শিক্ষোন্নয়ন বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ মিরসরাই, সীতাকুন্ড ও ছাগলনাইয়া উপজেলার ১ম থেকে ১০ম শ্রেণির ১৩৬ জন মেধাবী শিক্ষার্থীর হাতে প্লাটিনাম, গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ চার ক্যাটাগরিতে সনদ, ক্রেষ্ট, নগদ প্রাইজ বন্ড ও শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিরা। এছাড়াও শান্তিনীড়ের প্রতি বছরের ধারাবাহিকতায় ২০১৯ সালে মো. ইয়াছিন শরীফ, ২০২০ সালে মোহাম্মদ আরিফ এবং ২০২১ সালে মো. আজিম উদ্দিনকে শ্রেষ্ঠ সংগঠক ক্রেস্ট প্রদান করা হয়।
এতে আরো উপস্থিত ছিলেন শান্তিনীড় সিনিয়র সহ-সভাপতি নিজাম উদ্দিন, সহ-সভাপতি মুহাম্মদ দিদারুল আলম, সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান চৌধুরী, শিক্ষা সম্পাদক মো. মনজুর হোসাইন, দুস্থ ও ত্রাণ সম্পাদক রায়হান চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা, প্রবাসী সম্পাদক আরিফ মঈন উদ্দিন, কার্যনির্বাহি সদস্য শাহীনুল ইসলাম রুমেল, পৃষ্ঠপোষক সদস্য ফয়সাল ভূইয়া, শান্তিনীড় সদস্য আবু বক্কর রিশাত, ইসমাঈল হোসেন খোকন, মোহাম্মদ আবু সাঈদ, ফাহাদ বিন মহিব, ইমাম হোসেন, মাহমুদ হৃদয়, সরোয়ার মাহবুব রাব্বী, শাখাওয়াত হোসেন প্রমুখ।

উল্লেখ্য, ২০০৪ সালে প্রতিষ্ঠার পর থেকে অন্যান্য চলমান সামাজিক কার্যক্রমের পাশাপাশি ২০০৭ সাল থেকে শান্তিনীড় শিক্ষোন্নয়ন বৃত্তি কার্যক্রম টানা ১৩বছর অত্যন্ত দক্ষতা ও সফলতার সহিত সম্পন্ন হয়ে আসছে।

 

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ের তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপনে নানা আয়োজন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ের ঐতিহ্যবাহী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপন উপলক্ষে প্রতিবছরের...

এতিম ও হাফেজদের মাঝে ‘নবদিগন্ত মিরসরাইর’র শীতবস্ত্র বিতরণ

  মিরসরাই প্রতিনিধি সামাজিক দায়বদ্ধতা থেকে চট্টগ্রামের মিরসরাইয়ে এতিম ও হাফেজ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে...