রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে ২০ লাখ টাকার ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত :

spot_img

মিরসরাইয়ে র‌্যাবের অভিযানে প্রায় ২০ লাখ টাকার ইয়াবা ট্যাবলেট সহ মোঃ হোসাইন আলী (৩৩) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। সোমবার (৩ মে) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার হাদিফকিরহাট এলাকায় তাকে আটক করা হয়। এসময় ৬হাজার ৫৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
র‌্যাব-৭ চট্টগ্রাম সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কতিপয় মাদক ব্যবসায়ী যাত্রীবেশে হাইস যোগে বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে চট্টগ্রাম থেকে ফেনীর দিকে যাওয়ার খবর আসে। সোমবার বেলা ১১টার দিকে র‌্যাবের একটি টিম মিরসরাই উপজেলার হাদিফকিরহাট বাজারে মহাসড়কে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এসময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি হাইস গাড়ীকে থামার সংকেত দিলে চালক হাইসটি র‌্যাবের চেকপোস্টের সামনে থামায়। এসময় হাইসে থাকা এক ব্যক্তি সুকৌশলে পাালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদ্যরা ধাওয়া করে আসামি মোঃ হোসাইন আলী (৩৩) নামে একজনকে আটক করে। আটককৃত আলী হোসাইন কক্সবাজার সদরের দক্ষিণ সাহিত্যকাপল্লী এলাকার মৃত মফিজুর রহমানের পুত্র। এরপর তার কাছে থাকা ব্যাগের ভিতর হতে ৬,৫৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে দীর্ঘদিন যাবত কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে ফেনীসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ীর নিকট বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে মিরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...