শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে ২৩দিন ধরে যুবক নিখোঁজ

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে খুরশিদ আলম (১৯) নামে এক যুবক নিখোঁজ হয়েছে। সে লক্ষীপুর জেলার রায়পুর থানার উদমরা গ্রামের সর্দারবাড়ির মৃত মো. শহীদের ছেলে। খুরশিদ আলম একজন মানসিক রোগী। মানসিক চিকিৎসার জন্য গত ১৩ সেপ্টেম্বর মিরসরাইয়ের বিশ^দরবার নিয়ে এসেছিলো তার মা খুরশিদা বেগম। সেখান থেকে ১৫ সেপ্টেম্বর খুরশিদ আলম নিখোঁজ হয়ে যায়।
খুরশিদা বেগম বলেন, বিশ^দরবারে মানসিক রোগের চিকিৎসা হয় শুনে আমি লক্ষীপুর থেকে ছেলেকে নিয়ে আসি। দরবারে আসার পর আমাকে ও খুরশিদকে আলাদা রুমে রাখা হয়। চিকিৎসার জন্য ৭ দিন দরবারে থাকতে বলা হয়। পরবর্তীতে গত ১৫ সেপ্টেম্বর আমার ছেলে সেখান থেকে নিখোঁজ হয়ে যায়। আমি অনেক খুঁজেও তাকে পাইনি। দরবার কর্তৃপক্ষ ছেলেকে খুঁজেও দিচ্ছে না। ছেলের চিকিৎসার জন্য দরবারের মুন্সিকে আমি ২ হাজার ৫’শ টাকা দিয়েছি। এঘটনায় তিনি গত ১৮ সেপ্টেম্বর মিরসরাই থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি নং-১২৬২) করেন। তার ছেলের গায়ের রং ফর্সা। কোন সহৃদয়বান ব্যক্তি যদি খোঁজ পান তাহলে ০১৮৪৬-১২২৪৪১, ০১৬০৯-৫০০২৯৪ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করেন।
বিশ^দরবারে দায়িত্বে থাকা মো. মুন্সি বলেন, দরবারে নিয়ত করে অনেকে আসেন। কিছুদিন আগে এক মহিলা মানসিক রোগী তার ছেলেকে নিয়ে আসেন। সে নিজ দায়িত্বে ছেলেকে নিয়ে আসেন। তার ছেলে দরবার থেকে কোথায় হারিয়ে গেছে তা আমরা জানি না। ওই মহিলা থেকে টাকা নেওয়ার কথাটি তিনি অস্বীকার করেন।
মিরসরাই থানার সেকেন্ড অফিসার (এসআই) রাজিব পোদ্দার বলেন, বিশ^ দরবার থেকে ছেলে নিখোঁজের বিষয়ে খুরশিদা বেগম নামে একজন মহিলা থানায় জিডি করেছেন। এ বিষয়ে বিভিন্ন জায়গায় খোঁজখবর নেওয়া হচ্ছে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...