রবিবার, ২৬ জুলাই ২০২৬

 মিরসরাইয়ে ২৪ হাজার টিকা প্রয়োগ

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
আওয়ামী লীগের সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী গনহারে করোনা টিকা প্রয়োগের অংশ হিসেবে মিরসরাই উপজেলার ১৬ ইউনিয়নে ২৪ হাজার মানুষের শরীরে করোনা প্রতিরোধে টিকা প্রয়োগ করা হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে টিকা শুরু হয়ে প্রয়োগ শেষ হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলে। ওইদিন সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে টিকাকেন্দ্র পরিদর্শন করেছেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ জসীম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ মিজানুর রহমান। এসময় বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। এদিকে মঙ্গলবার সকালে উপজেলার ২ নং হিঙ্গুলী ইউনিয়নে চরম বিশৃংখলা সৃষ্টি হয়। এসময় একে অপরের সাথে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়ে। এতে কিছুক্ষণ টিকা প্রয়োগ বন্ধ থাকে। পরে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি স্বাভাবিক করেন।

মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার বলেন, করোনা প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আমার ইউনিয়নের ১৫০০ মানুষকে টিকা প্রয়োগ করা হয়েছে। লোকজন টিকা গ্রহণ করতে মানুষ খুব আগ্রহী।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ মিজানুর রহমান জানান, মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশে মিরসরাই উপজেলার ১৬ ইউনিয়নের ১৫শ করে মোট ২৪ হাজার মানুষকে করোনা প্রতিরোধে টিকা প্রয়োগ করা হয়েছে। হিঙ্গুলীতে প্রথমে কিছুটা বিশৃংখলা হয়েছিল। পরে আমরা ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং সবাই টিকা গ্রহণ করেন। এর আগে গত ৭ আগষ্ট উপজেলার ১৬ ইউনিয়নে ৯৬০০ জনকে টিকা প্রয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...