মিরসরাইয়ে ৫ বছরের কারাদন্ড প্রাপ্ত আসামী গ্রেফতার

প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ন, ১৪ মে, ২০২২

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই থানা পুলিশের অভিযানে পাঁচ বছরের সশ্রম, নগদ পাঁচ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৪ মে) মধ্যরাতে মিরসরাই উপজেলার মায়ানী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর নাম জসিম উদ্দিন। সে উপজেলার দক্ষিণ মঘাদিয়া কাজীর তালুক এলাকার অলি আহম্মদের পুত্র।
বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, গ্রেফতার আসামীকে শনিবার সকালে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।