রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে নির্মাণাধীন কারখানায় শ্রমিকের মৃত্যু

প্রকাশিত :

spot_img

 

নিজস্ব প্রতিনিধি
মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে নির্মাণাধীন একটি কারখানায় কর্মরত এক শ্রমিক মারা গেছে। নিহত শ্রমিকের নাম মো. শাহীন (৩২)। সে গাইবান্ধা জেলার সাঘাটা থানার মান্দুরা শেখ বাড়ীর মৃত মনছুর আহমেদের ছেলে। সোমবার (২৫ জানুয়ারি) বেলা ১২টায় বাংলাদেশ অটো ইন্ডাষ্ট্রিজের কারখানায় পাইলিংয়ের কংক্রিট ভাঙ্গার সময় সেটি তার বুকে এসে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরবর্তীতে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

কারখানার শ্রমিক মো. হৃদয় বলেন, সোমবার দুপুরে বাংলাদেশ অটো ইন্ডাষ্ট্রিজের কারখানায় পাইলিংয়ের কংক্রিট ভাঙ্গার কাজ করছিলো মো. শাহীন। এসময় হঠাৎ জমানো কংক্রিটের বড় একটি খন্ড তার বুকে এসে আঘাত করে। পরবর্তীতে ঘটনাস্থলে শাহীন মাটিতে পড়ে যায়। আমরা সিএনজি-অটোরিক্সা যোগে মিরসরাই মাতৃকা হাসপাতালে আনার সময় পথে তার মৃত্যু হয়। জাহাঙ্গীর এন্টার প্রাইজে তারা কাজ করেন বলে জানান তিনি।

জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক নিবাস কুমার ভট্টাচার্জ্য জানান, মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে কর্মরত শ্রমিক মো. শাহীন পাইলিংয়ের কংক্রিট ভাঙ্গার সময় কংক্রিটের আঘাতে ওই শ্রমিক আহত হয়। হাসপাতালে আনার সময় তার মৃত্যু হয়। লাশ সুরতাহালশেষে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...