শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাই আওয়ামীলীগের কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হবেন এনায়েত হোসেন নয়ন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি

মিরসরাই উপজেলা আওয়ামীলীগের কাউন্সিলকে ঘিরে দলের নেতা-কর্মীদের মধ্যে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। সভাপতি পদ নিয়ে খুব একটা আলোচনা না থাকলেও সাধারণ সম্পাদকের পদ নিয়ে তুমুল আলোচনা চলছে। ইতমধ্যে কয়েকজন নেতা সাধারণ সম্পাদক পদে দৌড়ঝাপ শুরু করেছেন। এখনো কাউন্সিলের কোন দিন-তারিখ নির্ধারণ না হলেও দলীয় কর্মীরা পছন্দের প্রার্থীকে নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন। সম্ভ্যাব্য প্রার্থীদের মধ্যে অন্যতম হলেন উপজেলার ১ নং করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন নয়ন। এছাড়া ৪ নং ধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল খায়ের মোঃ জাহাঙ্গীর ভূঁইয়া, ৮ নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান বিপ্লবের নামও শোনা যাচ্ছে।

উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, ২০১২ সালে ১সেপ্টেম্বর মিরসরাই উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়। মিঠাছড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কাউন্সিলে ভোটারদের ভোটে সভাপতি শেখ আতাউর রহমান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন জাহাঙ্গীর কবির চৌধুরী। ৩ বছর মেয়াদী কমিটি গঠন হলেও পেরিয়ে গেছে ৬ বছর। এখনো অনুষ্ঠিত হয়নি কাউন্সিল। তবে কাউন্সিলের জন্য অধীর অপেক্ষা আছে সম্ভাব্য প্রার্থীরা। এতে করে নড়েচড়ে বসেছে সম্ভাব্য প্রার্থীরা।

সম্ভাব্য সাধারণ সম্পাদক প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তরুণ তুর্কি এনায়েত হোসেন নয়ন বলেন, বঙ্গবন্ধুর আর্দশে দীক্ষিত হয়ে মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনাকালীন ছাত্রলীগের মাধ্যমে রাজনীতির হাতেখড়ি হয়। স্কুল জীবন থেকে প্রায় ২৮-৩০ বছর ধরে আমার প্রিয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের রাজনৈতিক আদর্শ আমাকে অনুপ্রাণিত করে। আমি মোশাররফ হোসেনের একজন আস্থাভাজন কর্মী হিসেবে তার সানিধ্যে গিয়ে প্রিয় নেতার সকল প্রকার সিদ্ধান্তের বাস্তবায়নের চেষ্টা করছি। যতদিন বেঁচে থাকবো প্রিয় নেতার আদর্শে রাজনীতি করে যাবো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তারুণ্যে নির্ভর দেশ গড়তে এবং দলের সকল কর্মসূচি বাস্তবায়ন করতে মিরসরাইয়ের অভিভাবক সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির অনুমোতিক্রমে আমি সাধারণ সম্পাদক প্রার্থী হবো।
এনায়েত হোসেন নয়নের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন। ১৯৮২ সালে তিনি করেরহাট উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন, ১৯৯০ সালে চট্টগ্রাম সিটি কলেজ ছাত্র সংসদের এজিএস, ১৯৯৩ এবং ১৯৯৫ সালে রাজধানীর মিরপুর আইন কলেজের ভিপি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য, উপজেলা আওয়ামীলীগের মোঃ আলী-নুরুল হুদা কমিটির প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৯৭ সাল থেকে টানা ১৫ বছর করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। তিনি করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ার গ্রামের আলী আহম্মদ আমিন ভূঁইয়া বাড়িতে জন্মগ্রহণ করেন। করেরহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম রফিক আহম্মদ প্রকাশ চট্টু চেয়ারম্যানের ছোট ছেলে ও বর্ষিয়ান রাজনীতিবিদ সিএনসি জাফরের নাতি।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...