শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাই থানার পৃথক অভিযানে ১৫শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি

মিরসরাই থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫শ পিস ইয়াবা ট্যাবলেট চালানকারী একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম নুরুল আবছার (৩৩)। সে কক্সবাজারের রামু থানার ইদগড় ছগারাকাটা গ্রামের কালা মিয়ার পুত্র।

গতকাল (৪ মার্চ) সন্ধ্যা ৬টায় উপজেলার হাদিফকিরহাটে চেক পোষ্ট স্থাপনের মাধ্যমে ওই ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।

মিরসরাই থানার ওসি ( তদন্ত) বিপুল চন্দ্র দেবনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কুমিল্লাগামী যাত্রী বাহী তিশা প্লাস বাসে একজন লোক চট্টগ্রাম থেকে কুমিল্লার উদ্দেশ্যে যাচ্ছে। খবর পেয়ে মিরসরাই থানার এসআই মহিউদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে চেক পোষ্টের মাধ্যমে নুরুল আবছারকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তার দেহ তল্লাশি করে ১৫পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৪লক্ষ ৫০হাজার টাকা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) এর টেবিলে ১০ (ক) মামলার নম্বর ০৪ রুজু হয়েছে।

অপর একটি অভিযানে ওয়ারেন্টভুক্ত দুজন আসামীকে গ্রেপ্তার করেছে মিরসরাই থানা পুলিশ। তারা হলেন, উপজেলার রহমতাবাদ এলাকার ফজলুুল হকের পুত্র মুসলিম উদ্দিন। অন্যজন মধ্যম মঘাদিয়া এলাকার মৃত নজির আহমেদের পুত্র রবিউল হোসেন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...