শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাই পৌরসভায় বীট পুলিশিং কার্যালয় উদ্বোধন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই থানা পুলিশের উদ্যেগে পৌরসভার ৫ নং ওয়ার্ডে বীট পুলিশিং কার্যালয় উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৯ জুলাই) বিকেলে আলোচনা সভা শেষে কার্যালয় উদ্বোধন করা হয়।
‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এই স্লোগানে মিরসরাই থানায় সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, রোধে বীট পুলিশিং কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই ওসি (তদন্ত) মোঃ রবিউল ইসলাম। প্রধান বক্তা ছিলেন মিরসরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গিয়াস উদ্দিন। ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জহির উদ্দিনের সভাপতিত্বে ও মিরসরাই থানার উপ-পরিদর্শক মহিউদ্দিন মাসুমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাফর উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন, পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি মাস্টার এম গিয়াস উদ্দিন, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম। এসময় রাজনৈতিক, শিক্ষক, ব্যবসায়ী, পেশাজীবি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বীট পুলিশিংয়ের ব্যাপারে মিরসরাই থানার ওসি মজিবুর রহমান বলেন, মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার এই স্লোগান সামনে রেখে আমাদের আইজিপি স্যার দায়িত্ব নেয়ার পর বলেছেন জনগণকে পুলিশি সেবা নেয়ার জন্য আর থানায় যেতে হবে না। প্রয়োজনে সেবা দিতে পুলিশ চলে আসবে জনগণের পাশে।

তিনি আরো বলেন, চট্টগ্রাম জেলার মানবিক পুলিশ সুপার এসএম রশিদুল হক স্যারের নির্দেশনায় আমরা ইতিমধ্যেই মিরসরাই থানা এলাকায় জোরালো মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছি। স্যারের নির্দেশনা অনুযায়ী মিরসরাইকে মাদক মুক্ত করাই আমাদের একমাত্র লক্ষ্য। তাই জনগণকে অবহিত করার জন্য পুলিশের একটি ব্যতিক্রমী উদ্যোগ এই বিট পুলিশিং কর্মসূচী।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...