শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাই পৌরসভা উদ্যোগে জাতির পিতার জন্মশতবাষির্কী পালিত

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই পৌরসভার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে পৌরসভার কার্যালয়ে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রাণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। এসময় মুজিবশতবর্ষ উপলক্ষ্যে আনন্দ র‌্যালী ও কেক কাটা হয়।


সংক্ষিপ্ত আলোচনা সভায় মেয়র মোঃ গিয়াস উদ্দিনের উপস্থাপনায় বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান রুহেল, কবি ও সাহিত্যিক কাইয়ুম নিজামী। এসময় উপজেলা চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারন সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া সহ পৌরসভার কাউন্সিলর, আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিরসরাই পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দিন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে মিরসরাই পৌরসভার উদ্যোগে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা গত ১৪ মার্চ অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৬ মার্চ পুরস্কার বিতরণ করা হবে। প্রতিযোগিতায় ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ম-৩য় শ্রেণীর ২৬৫ শিক্ষার্থীর অংশগ্রহণে চিত্রাঙ্কন ও ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ-দশম শ্রেণীর ২ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...