শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিষেক সভা অনুষ্ঠিত

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের অভিষেক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯) জানুয়ারি সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিচালনা পরিষদের সদস্য ও শিক্ষকরা।

অভিষেক সভা অনুষ্ঠানে পরিচালনা কমিটি ও সংশ্লিষ্টদের সর্বসম্মতিতে মিরসরাই প্রেসক্লাবের দাতা সদস্য মঞ্জুর আহম্মদ চৌধুরী রাজীবকে নিয়মিত কমিটির শিক্ষানুরাগী সদস্য ঘোষণা করা হয়েছে। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ১৯৭০ সালে প্রতিষ্ঠিত মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয় নারী শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করছে। এলাকার কিছু শিক্ষানুরাগীর উদ্যোগে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি বর্তমানে শিক্ষা-দীক্ষার, ক্রীড়া ও সাংস্কৃতিক পরিমন্ডলে কৃতিত্বপূর্ণ অবদান রাখছে। বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার অর্জন করছে। জেএসসি ও এসএসসি পরীক্ষায় ঈর্ষণীয় ফলাফল অর্জন করছে। তাই বিদ্যালয়ের উত্তরোত্তর কামনায় সকলের সহযোগিতা কাম্য।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...