মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

মিরসরাই বিএনপি ও অঙ্গ সংগঠনের ১২ নেতাকর্মীর জামিনের পর আরেক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে

প্রকাশিত :

spot_img


মিরসরাই প্রতিনিধি
চট্টগ্রাম শহরের একটি হোটেল থেকে গত ২৩ অক্টোবর গ্রেপ্তারকৃত মিরসরাই বিএনপি ও অঙ্গ সংগঠনের ১২ নেতা-কর্মীর দুই মামলায় জামিন মঞ্জুর হওয়ার পর মিরসরাই থানার অন্য একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে। কোতয়ালী থানা ও মিরসরাই থানার দুটি মামলায় হাইকোর্ট থেকে জামিনের পর মিরসরাই থানার আরেকটি মামলায় পুনরায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে নেয়া হয়েছে আসামীদের ।
বিএনপি নেতারা হলেন- উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আউয়াল চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা জাসাসের সাধারণ সম্পাদক শাহীদুল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মঞ্জুরুল হক বাহার, যুগ্ম আহবায়ক আব্দুর রহিম বাবলু, মিরসরাই পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক মহিউদ্দিন, যুবদল নেতা মাঈন উদ্দিন মনি, মিরসরাই জাতীয়তাবাদী ফোরাম সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা নুর নবী করিম বাবলু, যুবদল নেতা জাফর আহমদ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সদস্য মাছুম বিল্লাহ, ছাত্রদল নেতা শাওন, বাবলু, ছাত্রদল নেতা নাজিম উদ্দিন।
চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এস.এম হারুন বলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী ঢাকায় থাকেন, তিনি চট্টগ্রামে এলে হোটেল সফিনায় উঠেন। গত ২৩ অক্টোবর তিনি হোটেলে থাকায় নেতাকর্মীরা তার সাথে দেখা করতে গিয়েছিলেন। পুলিশ কোন কারণ ছাড়াই হোটেল থেকে তাদের আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। এরপর তাদের বিরুদ্ধে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়। পাশাপাশি সম্প্রতি ছাত্র আন্দোলনের সময় মিরসরাই থানায় দায়ের করা মামলায়ও তাদের গ্রেপ্তার দেখানো হয়। দুটি মামলায় হাইকোর্ট থেকে জামিন নেয়ার পর পুরনায় মিরসরাই থানার দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
বিএনপি নেতাদের পুনরায় আরেকটি মামলায় গ্রেপ্তার দেখানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মিরসরাই উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...