রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাই যুবলীগের সম্মেলন আজ

প্রকাশিত :

spot_img

 

নিজস্ব প্রতিবেদক
মিরসরাইয়ে উপজেলা আওয়ামী যুবলীগে সম্মেলন আজ। সম্প্রতি প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সংঘাত হওয়ায় এবার শঙ্কা এড়াতে সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে মঞ্চ ও প্যান্ডেল এলাকা। প্রবেশাধিকারে থাকছে কঠোর নিয়ন্ত্রণ। এবারের সম্মেলনে সভাপতি-সাধারণ সম্পাদক পদের আকাঙ্খা নিয়ে অন্তত ১২জন প্রার্থী হবেন।

জানা গেছ, আজ শনিবার (২৮ নভেম্বর) সকালে পতাকা উত্তোলন ও পায়রা-বেলুন উড়িয়ে আরম্ভ হবে দলটির উপজেলা কমিটির ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন। দ্বিতীয় অধিবেশন শুরু হবে ১২টার নাগাদ। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মিরসরাইয়ের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মেঝ ছেলে জেলা আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান রুহেল।

সম্মেলন উদ্বোধন করবেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও সীতাকুন্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান এম.এম আল মামুন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন সাধারণ সম্পাদক ও হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম রাশেদুল আলম।


সম্মেলনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুল হক, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোশাররফ হোসেন মান্না, নুরুল আবছার সেলিম, মাহফুজ আলম এবং উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মাইনুল ইসলাম রানা। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক এমরান হোসেন সোহেল, ইব্রাহীম খলিল ভূঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক উপ-ধর্ম বিষয়ক সম্পাদক মেজবা উদ্দিন বাবু, যুবলীগ নেতা রিয়াজ উদ্দিন, সাবেক সদস্য মেজবাউল করিম সোহেল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল ইকবাল চৌধুরী, যুবলীগ নেতা আলা উদ্দিন আলো, আশরাফুল কামাল মিটু, সাবেক ছাত্রনেতা শেখ আবদুল্লাহ আল মামুন রিফাত ও শাহরিয়ার সোহেল।


উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক নুরুল মোস্তফা মানিক বলেন, সম্মেলনকে সফল করার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সম্মেলনে অতিথি, প্রার্থী, ডেলিগেটেট ছাড়া আর কেউ প্রবেশের সুযোগ থাকবেনা। উপজেলার বিভিন্ন ইউনিটের ১১’শ ডেলিগেটে উপস্থিত থাকবেন। নির্বিঘেœ সম্মেলন করতে সম্মেলনস্থল ও মিঠাছরা বাজারের বিভিন্ন স্থানে একাধিক সিসিটিভি ক্যামরা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, যুবলীগের সম্মেলন নির্বেঘেœ করার জন্য সহকারি পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) এর নেতৃত্বে মিরসরাই থানার ৫০ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য নিয়োজিত থাকবেন। সম্মেলন স্থল ও মিঠাছরা বাজারের বিভিন্ন স্থানে সিসিটিভি ক্যামরা স্থাপন করা হয়েছে। ডেলিগেটে ছাড়া কাউকে সম্মেলন স্থলে প্রবেশ করতে দেওয়া হবে না।


প্রসঙ্গত : গত ১১ নভেম্বর মিরসরাইয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতাবার্ষিকী অনুষ্ঠানে শ্লোগান দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ হয়। যেখানে উপজেলা যুবলীগের সভাপতি প্রার্থী মাইনুর ইসলাম রানা সহ প্রায় ১৫-২০ জন নেতাকর্মী আহত হয়। যুবলীগের সম্মেলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে মিরসরাইয়ের রাজনীতি।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...