শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

মিরসরাই রাতে আধারে শিক্ষা প্রতিষ্ঠানে চুরি

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি :::

মিরসরাই উপজেলার সদর ইউনিয়নের রাতের আধারে মান্দার বাড়িয়া শাহ্ ওলিয়া বালিকা দাখিল মাদ্রাসায় চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরের দল শিক্ষা প্রতিষ্ঠানের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে নগদ ১৫ হাজার টাকা ও প্রয়োজনয়ী কাগজপত্র লুট করে নিয়ে যায়। এ ঘটনায় মিরসরাই থানা একটি অভিযোগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৯ জানুয়ারি) দিবাগত রাতে ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জামালের দোকান এলাকায় এই চুরির ঘটনা ঘটে।

মান্দার বাড়িয়া শাহ্ ওলিয়া মাদ্সার অধ্যক্ষ মাওলানা নুরন্নবী ও স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম সুমন জানান, মঙ্গলবার দিবাগত রাতে মান্দার বাড়িয়া শাহ্ ওলিয়া বালিকা দাখিল মাদ্সায় মশূখোশধারী একদল চোর হানা দেয়। এ সময় চোরের দল ওই মাদ্সার প্রধান শিক্ষকের কক্ষের পিছনের অংশে জানালার গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে আলমারীতে থাকা নগদ ১৫ হাজার টাকা এবং বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। নৈশ প্রহরী আব্দুল জলিল জানান, রাত ২টায় আমি ঘুমে গিয়েছিলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি অফিস কক্ষের ৩টি আলমারিতে থাকা প্রয়োজনীয় জিনিসপত্র মাটিতে এলোমেলো ভাবে পড়ে আছে।

মিরসরাই থানার উপ-পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র দেবনাথ বলেন, চুরি ঘটনায় আমরা অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...