সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

মিরসরাই লায়ন্স ক্লাবের উদ্যোগে ডেঙ্গু সচেতনতামুলক র‌্যালী, আলোচনা সভা ও লিফলেট বিতরণ

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
লায়ন্স ক্লাব মিরসরাই, লিও ক্লাব মিরসরাই, শান্তিনীড়ের উদ্যোগে ও ক্লিফটন গ্রæপের চেয়ারম্যান প্রফেসর এমডিএম কামাল উদ্দিন চৌধুরী সহযোগীতায় মিরসরাইয়ে ডেঙ্গু সচেতনতামুলক র‌্যালী, আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার (৫ জুলাই) উপজেলার বারইয়ারহাট আল হেরা স্কুল এন্ড কলেজ, জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়, জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়, মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ১৫ হাজার লিফলেট বিতরণ করা হয়।

এর পূর্বে আল হেরা স্কুল এন্ড কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে একটি র‌্যালী বারইয়ারহাট পৌর সদর প্রদক্ষিণ করেন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বারইয়ারহাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন ভিপি। আল হেরা স্কুলের প্রধান শিক্ষক আবু জাফরের সভাপতিত্বে লায়ন্স ক্লাব চট্টগ্রাম মিরসরাই’র ভাইস প্রেসিডেন্ট লায়ন মাঈন উদ্দিন মনির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব চট্টগ্রাম মিরসরাই’র পরিচালক, মিরসরাই এসোসিয়েশনের সাবেক সভাপতি লায়ন তাহের আহম্মদ, পরিচালক লায়ন এজেএডএম সাইফুল ইসলাম টুটুল, বর্তমান সভাপতি লায়ন ইলিয়াছ সিরাজী, যুগ্ম সম্পাদক লায়ন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল, মিরসরাই প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সম্পাদক এম মাঈন উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন লিও ক্লাব চট্টগ্রাম মিরসরাই’র সভাপতি লিও শওকত হোসেন, সেক্রেটারী লিও তোফাজ্জল হোসেন, ট্রেজারার আসিফুল ইসলাম, জয়েন্ট ট্রেজারার লিও আব্দুল নঈম রাহাদ, লিও বাহাউদ্দিন আকিফ, লিও জিল্লুর রহমান, লিও জান্নাত ইয়াছমিন, লিও জাহিন, লিও কিশোর চন্দ্র পাল, লিও মেহেদী হাসান, লিও আজিম, লিও রাব্বি প্রমুখ।

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ের তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপনে নানা আয়োজন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ের ঐতিহ্যবাহী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপন উপলক্ষে প্রতিবছরের...

এতিম ও হাফেজদের মাঝে ‘নবদিগন্ত মিরসরাইর’র শীতবস্ত্র বিতরণ

  মিরসরাই প্রতিনিধি সামাজিক দায়বদ্ধতা থেকে চট্টগ্রামের মিরসরাইয়ে এতিম ও হাফেজ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে...