মিসরাইয়ে যুবলীগ নেতা রিয়াজের উদ্যেগে খাদ্য সহায়তা প্রদান

প্রকাশিত: ১০:৪০ পূর্বাহ্ন, ১২ মে, ২০২০

মিরসরাই প্রতিনিধি

করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন ও শ্রমজীবি মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স জিহান বিল্ডার্স এর স্বত্ত্বাধিকারী, যুবলীগ নেতা মোঃ রিয়াজ উদ্দিন। তিনি গত কয়েকদিন ধরে উপজেলার চরশরত, মিরসরাই সদর সহ বিভিন্ন এলাকায় এসব খাদ্য সহায়তা প্রদান করেছেন।

যুবলীগ নেতা রিয়াজ বলেন, করোনাভাইরাসের কারণে মানুষ কর্ম হারিয়ে খুব কষ্টে আছে। আমার ক্ষুদ্র সামর্থ থেকে এমন , খেটে খাওয়া, অসহায় ৩শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছি। সকলে আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন যেন যতদিন বেঁচে থাকি সমাজের অবহেলিত, সুবিধা বঞ্চিত মানুষের পাশে থাকতে পারি।