বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রে শিশুদের জনপ্রিয় নামের তালিকায় মুহাম্মদ!

প্রকাশিত :

spot_img

 

যুক্তরাষ্ট্রে এ বছর শিশুদের সবচেয়ে জনপ্রিয় নামের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে প্রথমবারের মতো শীর্ষ দশে স্থান করে নিয়েছে মুসলমানদের প্রিয় ‘মুহাম্মদ’ নামটি। হযরত মুহাম্মদ (স.) ইসলাম ধর্মের সর্বশেষ নবী বা বার্তাবাহক।

এ ছাড়া মেয়ে শিশুদের নামের তালিকার শীর্ষ দশেও স্থান পেয়েছে আরেকটি ইসলামী নাম আলিয়া।

সম্প্রতি শিশুদের জন্মের তথ্য সংরক্ষণকারী মার্কিন প্রতিষ্ঠান বেবি সেন্টার এ তথ্য জানিয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়। সংস্থাটি প্রতি বছরই দেশটিতে জন্ম নেওয়া ছেলে ও মেয়ে নবজাতক শিশুদের নামের শীর্ষ একশোর তালিকা প্রকাশ করে থাকে।

মুহাম্মদ নামটি প্রকাশিত এই বার্ষিক তালিকায় সব সময়ই শক্তিশালী অবস্থানে থাকলেও এবারই প্রথম শীর্ষ দশে স্থান করে নিলো। এর আগে ২০১৭ ও ২০১৮ সালে এ নামটি তালিকার ১৪তম স্থানে ছিল।

প্রতিষ্ঠানটি গত বুধবার তাদের বার্ষিক তালিকা প্রকাশ করেছে। তারা বলছে, অমুসলিমদের জন্য অসংখ্য নাম পছন্দ করার সম্ভাবনা রয়েছে। তবে, মুসলিম পরিবারে এখনো নবীর নামে নিজের ছেলেশিশুর নাম রেখে দেওয়ার রীতি অব্যাহত রয়েছে।

২০১৩ সালে প্রথমবারের মতো শীর্ষ ১০০ পছন্দের নামের মধ্যে স্থান করে নেয় মুহাম্মদ শব্দটি। সে সময় থেকে এ নামের জনপ্রিয়তা প্রতিবছরই বেড়েছে।

চলতি বছর যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া ছেলে শিশুদের নামের তালিকায় জ্যাকসন নামকে টপকে প্রথম হয়েছে লিয়াম নামটি। এর আগে টানা ছয় বছর জ্যাকসন নামটি প্রথম হয়েছিল।

বেবি সেন্টারের দেওয়া তথ্য অনুযায়ী শীর্ষ ১০টি ছেলে শিশুদের নাম :

১. লিয়াম ২. জ্যাকসন ৩. নোয়াহ ৪. এইডেন ৫. গ্রেসন ৬. কেডেন ৭. লুকাস ৮. এলিজা ৯. অলিভার ১০. মোহাম্মদ।

মেয়ে শিশুদের নাম :

১. সোফিয়া ২. অলিভিয়া ৩. এমা ৪. আভা ৫. আরিয়া ৬. ইসাবেলা ৭. অ্যামেলিয়া ৮. মিয়া ৯. রাইলি ১০. আলিয়া।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

রাতভর ঘুমাতে পারেনি সেই মুসলিম শিশুটি, নেয়া হয়েছে হাসপাতালে

  ক্লাসের সেই ঘটনা কোনোভাবেই ভুলতে পারছে না ভারতের মোজাফফরনগরের মুসলিম শিশুটি। রাতে দু’চোখের পাতা...

কোরআন পোড়ানোকে মতপ্রকাশের স্বাধীনতা মনে করা লজ্জাজনক : আর্চবিশপ

  জেরুসালেমের গ্রিক অর্থোডক্স আর্চবিশপ আতাল্লাহ হান্না জোর দিয়ে বলেছেন, 'সুইডেনে কারো কোরআন পোড়ানো এবং...

হিজাব আন্দোলনের সেই তাবাসসুম দ্বাদশের পরীক্ষায় কর্নাটকে প্রথম

  ভারতের কর্ণাটক রাজ্যে হিজাব আন্দোলনের সেই তাবাসসুম দ্বাদশ শ্রেণির পরীক্ষায় কলা বিভাগে প্রথম হয়েছেন।...