বুধবার, ২২ জুলাই ২০২৬

রংপুর ও ফেনীর এসপিসহ ৭ কর্মকর্তাকে বদলি

প্রকাশিত :

spot_img

 

রংপুর জেলা পুলিশ সুপার (এসপি) বিপ্লব কুমার সরকার ও ফেনী জেলা পুলিশ সুপার (এসপি) খোন্দকার নুরুন্নবীসহ সাত পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে রংপুর জেলা পুলিশ সুপার (এসপি) বিপ্লব কুমার সরকারকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি), পুলিশ অধিদফতরের সহকারী পুলিশ মহাপরিদর্শক মোঃ ফেরদৌস আলী চৌধুরীকে রংপুর জেলা পুলিশ সুপার, ফেনী জেলা পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবীকে পুলিশ অধিদফতরের সহকারী পুলিশ মহাপরিদর্শক, পুলিশ অধিদফতরের সহকারী পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনকে ফেনী জেলা পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

এছাড়াও চট্টগ্রাম মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) বিজয় বসাককে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), সিলেট মহানগরীর উপ পুলিশ কমিশনার (ডিসি) সঞ্জয় সরকারকে পুলিশ সুপার চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয় ও পুলিশ অধিদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক মোঃ সোহেল রানাকে চট্টগ্রাম মেট্রোপলিটনের উপ পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

এর আগে গতকাল রোববার (১৭ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়।

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ রাশেদুল ইসলামকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) প্ল্যানিং, রিসার্চ অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগে ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মোঃ আসাদুজ্জামানকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইন্টেলিজেন্স এ্যানলাইসিস ডিভিশন হিসেবে বদলি করা হয়েছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী

  অনলাইন ডেস্ক   নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি। বর্তমান প্রধান...

জুলাই হত্যাকাণ্ডঃ কাদের-সাদ্দামসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

চব্বিশের হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগের...

বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: তদন্ত কমিশন

বিডিআর বিদ্রোহে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞ তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন আজ রোববার...