বুধবার, ২২ জুলাই ২০২৬

ফেসবুক লাইভে স্ত্রীকে কুপিয়ে হত্যা : স্বামীর ফাঁসি

প্রকাশিত :

spot_img

 

ফেনীতে ফেসবুক লাইভে এসে স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় স্বামী ওবায়দুল হক টুটুলকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ জেবুন্নেছা এই রায় ঘোষণা করেন।

ফেনীর পাবলিক প্রসিকিউটর হাফেজ আহমদ বিবিসিকে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ঘটনার দেড় বছরের মাথায় এই রায়ে নিহতের পরিবার সন্তুষ্টি প্রকাশ করেছে।

এদিকে আসামিপক্ষের আইনজীবী জানিয়েছেন, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করবেন।

কী ঘটেছিল?

গত বছরের ১৫ এপ্রিল ফেনী পৌরসভার বাহারীপুর পূর্ব বাড়ি এলাকায় ফেসবুক লাইভে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ওই গৃহবধূর নাম তাহমিনা আক্তার।

ওই লাইভ ভিডিওতে দেখা যায়, আসামি টুটুল ধারালো অস্ত্র দিয়ে মেঝেতে উপুড় হয়ে থাকা স্ত্রীর মাথা ও শরীরে উপর্যুপরি আঘাত করছেন।

ওই নারীর রক্তাক্ত দেহ মাটিতে পড়ে থাকতে দেখা যায়।

আসামি এই ভিডিওটি তৎক্ষণাৎ সরিয়ে নিলেও মুহূর্তেই মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। পরে তিনি নিজেই পুলিশের কাছে ফোন করে হত্যাকাণ্ডের কথা পুলিশকে খুলে বলেন।

পুলিশ এসে টুটুলকে আটক করে এবং নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্রও উদ্ধারের দাবি করেছিল পুলিশ।

এ ঘটনায় নিহতের বাবা সাহাব উদ্দিন ফেনী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

এরপর গত বছরের ১১ নভেম্বর আসামি টুটুলকে হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোঃ ইমরান হোসেন।

৫ ডিসেম্বরে অভিযোগ গঠনের পর চলতি ১৩ জানুয়ারি মামলার সাক্ষ্য গ্রহণ করা হয়।

গত মঙ্গলবার আদালতে দুইপক্ষ তাদের যুক্তিতর্ক উপস্থাপন করেন।

এদিকে নিহতের মেয়ে তার দাদীর হেফাজতে আছে বলে জানা গেছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী

  অনলাইন ডেস্ক   নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি। বর্তমান প্রধান...

জুলাই হত্যাকাণ্ডঃ কাদের-সাদ্দামসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

চব্বিশের হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগের...

বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: তদন্ত কমিশন

বিডিআর বিদ্রোহে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞ তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন আজ রোববার...