বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

রাতেই নাকি বিভিন্ন জায়গায় ভোট হয়েছে, অনেক জায়গা থেকে খবর পাচ্ছি ড. কামাল

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন জায়গা থেকে এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে উল্লেখ করে, এর তদন্ত দাবি করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা, গণফোরাম সভাপতি ড.কামাল হোসেন।

আজ রোববার রাজধানীর বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই দাবি করেন।

ড.কামাল বলেন, ‘এখানে (ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ) এজেন্ট আছে। তবে বাইরে অনেক জায়গায় আমরা এজেন্ট দিতে পারিনি। অনেক জায়গা থেকে খবর পাচ্ছি আমাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। আমি দাবি করব এর তদন্ত হোক।’

এ সময় সাংবাদিকেরা দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে কামাল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘সামগ্রিক পরিস্থিতি নিয়ে মন খারাপ করাতে চাই না। মিনিটে মিনিটে ফোন পাচ্ছি। রাতেই নাকি বিভিন্ন জায়গায় ভোট হয়েছে। এগুলো দুঃখজনক, লজ্জাজনক। পদক্ষেপ নিতে হবে। সারা দেশ থেকে যে খবর পাচ্ছি, তা উদ্বেগজনক। এটা শহীদদের সঙ্গে বেইমানি, বঙ্গবন্ধুর সঙ্গে বেইমানি করা।’

জাতীয় ঐক্যফ্রন্টের এই নেতা বলেন, ‘দেশের মানুষ হিসেবে সবাইকে ভোট দিতে হবে। আমি সবাইকে দেখে উৎসাহ পাচ্ছি। সকাল সকাল ভোট দিতে এসেছে সবাই। আমার মতো একজনকে দেখলাম লাঠিতে ভর দিয়ে ভোট দিতে এসেছে। শীতের সকালে কেন্দ্রে ভিড় হয়ে আছে। তরুণ সমাজও এসেছে। এসব দেখে আমি উৎসাহ পাচ্ছি।’

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...