বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

রাসূল সা. এর কটূক্তিকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুন : হেফাজতে ইসলাম

প্রকাশিত :

spot_img

 

ভোলা জেলার বোরহানউদ্দীনে রোববার সকালে ছাত্র-জনতার শাস্তিপূর্ণ মিছিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বর্বরোচিত হামলায় আহত ও নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, দারুল উলূম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী ও হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী।

রোববার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টায় হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে হেফাজত নেতৃবৃন্দ এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে হেফাজত নেতৃদ্বয় বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ম্যাসেঞ্জারে মহানবী হযরত মুহাম্মদ সা. ও তার পরিবারবর্গ নিয়ে কটূক্তি ও অবমাননাকারী হিন্দু যুবক বিপ্লব চন্দ্র শুভকে আইনের আওতায় না এনে উল্টো ছাত্র জনতার শান্তিপূর্ণ বিক্ষাভে মিছিলে পুলিশ কর্তৃক হামলা করে চরম ধৃষ্টতার পরিচয় দিয়েছে। অবিলম্বে রাসূল সা. এর কটূক্তিকারী হিন্দু যুবক এবং হামলাকারী পুলিশ সদস্যদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুন। অন্যথায় নবীপ্রেমিক জনতা অসহযোগ আন্দোলন গড়ে তুলবে।

হেফাজত নেতৃদ্বয় আরো বলেন, মহানবী হযরত মুহাম্মদ সা বিশ্ব মুসলমানদের হৃদয়ের স্পন্দন। মহান আল্লাহর তাআলার পরই রাসূল সা. এর স্থান। তিনি আমাদের আদর্শ মহাপুরুষ। তাঁর পবিত্র জীবন নিয়ে, তাঁর পরিবারবর্গ নিয়ে কেউ কটূক্তি করলে তা কোন মুসলমান সহ্য করতে পারে না। বাংলাদেশে কিছুদিন পরপর এমন ঘটনা ঘটছে। নবী অবমাননা যেন আর না হয় আমি সরকারের কাছে নবী অবমাননার সর্বোচ্চ মৃত্যুদণ্ড করে আইন পাশ করার জোর দাবী জানাচ্ছি।

হেফাজত নেতৃদ্বয় আরো বলেন, বোরহান উদ্দীনে আজকের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ কর্তৃক বর্বরোচিত ঘটনায় যারা প্রাণ হারিয়েছে তাঁরা নিঃসন্দেহে শহীদ। সেই শহীদদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আহত তাওহীদি জনতার আশু সুস্থতা কামনা করছি।

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...