রবিবার, ২৬ জুলাই ২০২৬

 রুহেলের জন্মদিন উপলক্ষে ছাত্রলীগ নেতা নওফেলের অক্সিজেন সেবা

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য ইঞ্জিনিয়ার মাহবুব রহমান রুহেলের জন্মদিন উপলক্ষে করোনা রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সেবা চালু করেছে উত্তরজেলা ছাত্রলীগ নেতা সোহরাওয়ার্দী নিজামী নওফেল।
ছাত্রলীগ নেতা নওফেল বলেন, মিরসরাইয়ে করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় মানুষের অক্সিজেন সেবার প্রয়োজন বেড়ে গেছে। অসহায় মানুষ অক্সিজেন সেবা থেকে বঞ্চিত হচ্ছে। ছাত্রলীগের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, মিরসরাই পৌর মেয়র গিয়াস উদ্দিন ভাইয়ের সহযোগীতায় আমি প্রতিটি অসহায় মানুষ এবং করোনা রোগীর জন্য কাজ করে চলেছি।
তিনি বলেন, মিরসরাইয়ের আগামির কান্ডারী মাহবুব রহমান রুহেল ভাইয়ের জন্মদিন উপলক্ষে আমার সেবায় নতুন করে যোগ করেছি অক্সিজেন সরবরাহ করা। মিরসরাইয়ের করোনা রোগীদের জন্য ছাত্রলীগ ইঞ্জিনিযার মোশাররফ হোসেন এবং রুহেল ভাইয়ের নির্দেশনায় সব সময় কাজ করে যাবে।
বৃহস্পতিবার (৮ জুলাই) এই অক্সিজেন সেবা চালু করা হয়। সময় উপস্থিত ছিলেন, মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, কাউন্সিলর জামাল উদ্দিন লিটন, খোকন, যুবলীগ নেতা বোরহান, ছাত্রলীগ নেতা মুরাদ হাসান, সালাউদ্দিন রাব্বি, সায়েম, মেঝবা, উদ্দিন, জোবায়ের প্রমুখ।
অক্সিজেন সেবা নেওয়ার জন্য মিরসরাই উপজেলার যেকোন স্থান থেকে দুটি মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। ফোন নাম্বারগুলো হলো ০১৮১৮৯৮৯৩১৮ (নওফেল), ০১৮৭৮২১৬০৪২ (সালাউদ্দিন)

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...