রবিবার, ২৬ জুলাই ২০২৬

লকডাউনের প্রথমদিন মিরসরাইয়ে ১৭জনকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে করোনাভাইরাস সংক্রমণ ভয়াবহ বিস্তারের মধ্যে কঠোর লাকডাউন শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই উপজেলায় জনজীবন প্রায় স্থবির ছিল। করোনাভাইরাস সংক্রমণ রোধে কঠোর লকডাউন কার্যকর করতে মাঠে দায়িত্ব পালন করেছেন প্রশাসন। উপজেলার বিভিন্ন বাজারে গিয়ে অনুমোদনের বাইরে দোকান খোলা রাখা ও মাস্ক ব্যবহার না করায় ১৭জনকে ১৮৮০ টাকা জরিমানা করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হলে তাদের ফিরিয়ে দেয়া হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মিনহাজুর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুবল চাকমা, মিরসরাই থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান ও মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার মাঠে ছিলেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পন্যবাহী ও ঔষুধ সরবরাহকারী গাড়ি ছাড়া অন্য গাড়ি চলতে দেখা যায়নি। উপজেলার বারইয়ারহাট পৌর বাজার, মিরসরাই সদর, আবুতোরাব, মিঠাছড়া, জোরারগঞ্জ, আবুরহাট সহ সব বাজার বন্ধ ছিল। শুধুমাত্র সরকার অনুমোদিত দোকানপাট খোলা রয়েছে।

মিরসরাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুবল চাকমা বলেন, অনুমোদনের বাইরে দোকান খোলা রাখা ও মাস্ক ব্যবহার না করায় তিনি আবুতোরাব বাজার, সাধুর বাজার, বামনসুন্দরহাট, মিঠাছড়া বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১০জনকে ১৩০০ টাকা জরিমানা করেছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমান বলেন, সরকারি নির্দেশনার বাইরে দোকান খোলা রাখা ও মাস্ক ব্যবহার না করায় ৭জনকে ৫৮০ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ওইসব ব্যবসায়ীদের সতর্ক করা এবং মানুষদের মাস্ক ব্যবহার করতে সচেতন করা হয়েছে। লকডাউন চলাকালীন সময়ে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এদিকে মিরসরাইয়ে দ্রুতগতিতে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। উপজেলার প্রায় সব এলাকায় ঘরে ঘরে জ্বর সর্দি ও কাশির রোগী রয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার উপজেলায় করোনা পজেটিভ হয়েছে ২১ জনের। গত এক সপ্তাহে উপজেলায় ১০৯ জনের করোনা পজেটিভ হয়েছে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...