রবিবার, ৩১ মে ২০২৬

লবণ গুজব : ৭ দিনে বিক্রি ১০০ কেজি, একদিনেই ১০০ পার

প্রকাশিত :

spot_img

 

মানিকগঞ্জের সাটুরিয়ায় লবণের দাম বৃদ্ধি নিয়ে চলছে গুজব। বাস্তবে লবণের দাম না বাড়লেও লবণ নিয়ে মানুষের মাঝে চলছে নানা আলোচনা। লবণের দাম বাড়ছে এমন গুজব ছড়িয়ে পড়েছে সাটুরিয়াসহ আশপাশের উপজেলায়।

সোমবার দুপুর থেকে লবণের দাম বাড়ার গুজব ছড়ায় একটি মহল। আর এ গুজব ছড়িয়ে পড়ে সাটুরিয়া উপজেলার বিভিন্ন হাট-বাজার থেকে শুরু করে গ্রামে-গঞ্জে। এ গুজবে উপজেলায় ব্যবসায়ীরা লবণের নির্ধারিত দামের চেয়ে বেশি দামে লবণ বিক্রি করেছেন। লবণের দাম বাড়ার খবর পেয়ে সাধারণ মানুষ আতংকিত হয়ে দোকানে দোকানে লবণ কিনতে ভীড় করছেন।

সোমবার বিকেল থেকে সাটুরিয়া উপজেলায় গুজব ছড়িয়ে পড়লে কতিপয় অসাধু ব্যবসায়ী বিভিন্ন হাট-বাজারে লবণ বেশী দামে বিক্রি শুরু করেছে। এতে সাধারণ মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। লবণের দাম বৃদ্ধি পাচ্ছে এমন খবরে সাধারণ মানুষ মুদি দোকানগুলোতে লবণ ক্রয়ের জন্য ভীড় জমাচ্ছেন।

কেউ কেউ বস্তা বস্তা লবণ বেশীদামে ক্রয় করছে। ক্রেতারা জানায়, ‘শুনেছি লবণের দাম বেড়ে প্রতি কেজি পঞ্চাশ থেকে সত্তর টাকায় দাঁড়িয়েছে। এমন খবরে আমরা লবণ কিনে রাখছি, যাতে দাম বাড়লে আর কিনতে না হয়।’

সাটুরিয়া বাজারের জয়কালী স্টোরের মালিক বাসুদেব সাহা জানান, আমারা ন্যায্য মূল্যে লবণ বিক্রি করছি। পাইকারী বাজারে লবণের দাম বৃদ্ধি পায়নি। গুজবের কারণে লবণ বিক্রি কয়েকগুন বৃদ্ধি পেয়েছে। অন্যান্য দিনে সারাদিন গড়ে ৮/১০ কেজি লবণ বিক্রি হয়। মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত ৪০ কেজি কেজি লবণ বিক্রি হয়েছে।

উপজেলার সাভার বাজারের খুচরা লবণ বিক্রেতা ইউসুফ আলী জানান, সারা সপ্তাহে একশ কেজি লবণ বিক্রি হলেও একদিনেই লবণ বিক্রি তা ছাড়িয়ে গেছে। তাছাড়া আমরা আগের দামেই লবণ বিক্রি করছি। বাজারে হঠাৎ করেই লবণের প্রচুর চাহিদা বৃদ্ধি পেয়েছে।

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আশরাফুল আলম বলেন, লবণের দাম বৃদ্ধির খবর একটি গুজব। বাজারে নিত্য-প্রয়োজনীয় সামগ্রীর পর্যাপ্ত সরবরাহ রয়েছে। কোনো নিত্য-প্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়তে পারে এমন গুজবে কান না দেয়ার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ

মিরসরাই প্রতিনিধি ::: মিরসরাই প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮...