বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

লাদাখের কাছে যুদ্ধের সরঞ্জাম নেওয়া শুরু করেছে পাকিস্তান

প্রকাশিত :

spot_img

ভারত সরকার দেশটির সংবিধানের ৩৭০ ধারা বাতিল করার পর থেকেই ভারত-পাকিস্তানের ভেতর চলছে ঠাণ্ডা লড়াই। জম্মু-কাশ্মীরের বিশেষ ক্ষমতা খর্ব করার পর থেকেই পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক আরও খারাপের দিকে যাচ্ছে।

এমন পরিস্থিতিতে পাকিস্তানের বিমানবাহিনী লাদাখের কাছে অবস্থিত ঘাঁটিতে যুদ্ধের সরঞ্জাম নেওয়া শুরু করেছে।

ইন্ডিয়া টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, গত শনিবার লাদাখের কাছে অবস্থিত ঘাঁটিতে পাকিস্তানের বিমানবাহিনী তিনটি সি-১৩০ ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট স্কার্দু এয়ারবেসে যুদ্ধের সরঞ্জাম ও অস্ত্র নেওয়া শুরু করেছে। তবে সীমান্ত এলাকায় পাকিস্তানের পদক্ষেপ নিয়েও কড়া নজর রাখছে ভারতীয় এজেন্সিগুলো।

বহু বছর আগে আমেরিকার কাছ থেকে সি-১৩০ ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট কিনেছিল পাকিস্তান। যুদ্ধের এই সরঞ্জামগুলো এয়ারক্রাফ্ট অপারেশনের কাজে ব্যবহার করা হবে। ভারতের সঙ্গে পাকিস্তানি সেনারা বিভিন্ন অপারেশন চালানোর জন্য সীমান্ত এলাকার এয়ারবেস স্কার্দুকেই ব্যবহার করে ইসলামাবাদ।

সম্প্রতি ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদের অধীনে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের একটি প্রস্তাব এবং ওই রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল-জম্মু ও কাশ্মীর এবং লাদাখ-এ বিভক্ত করার প্রস্তাব অনুমোদন দিয়েছে ভারত। তবে ভারতের সংবিধান থেকে ৩৭০ ধারা বাতিলের এই সিদ্ধান্তকে প্রথম থেকেই প্রতিবাদ করে আসছে পাকিস্তান।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

রাতভর ঘুমাতে পারেনি সেই মুসলিম শিশুটি, নেয়া হয়েছে হাসপাতালে

  ক্লাসের সেই ঘটনা কোনোভাবেই ভুলতে পারছে না ভারতের মোজাফফরনগরের মুসলিম শিশুটি। রাতে দু’চোখের পাতা...

কোরআন পোড়ানোকে মতপ্রকাশের স্বাধীনতা মনে করা লজ্জাজনক : আর্চবিশপ

  জেরুসালেমের গ্রিক অর্থোডক্স আর্চবিশপ আতাল্লাহ হান্না জোর দিয়ে বলেছেন, 'সুইডেনে কারো কোরআন পোড়ানো এবং...

হিজাব আন্দোলনের সেই তাবাসসুম দ্বাদশের পরীক্ষায় কর্নাটকে প্রথম

  ভারতের কর্ণাটক রাজ্যে হিজাব আন্দোলনের সেই তাবাসসুম দ্বাদশ শ্রেণির পরীক্ষায় কলা বিভাগে প্রথম হয়েছেন।...