রবিবার, ২৬ জুলাই ২০২৬

শঙ্খ নদী থেকে মিরসরাইয়ের সেনা সদস্য আসিফের লাশ উদ্ধার, দাফন সম্পন্ন

প্রকাশিত :

spot_img

মিরসরাইয়ের সেনা সদস্য আসিফ হোসেন নিশানের (২০) লাশ উদ্ধার করা হয়েছে। আনোয়ারা উপজেলার শঙ্খ নদীতে গোসল করতে নেমে নদীর ¯্রােতে নিখোঁজ হয় নিশান। মঙ্গলবার (২৩ জানুয়ারী) দুপুর ১২টার দিকে বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ জেলেপাড়া এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
আসিফ হোসেন নিশান মিরসরাই উপজেলার ৬ নং ইছাখালী ইউনিয়নের পশ্চিম ইছাখালী চুনিমিঝিরটেক এলাকার ওয়ালী ভূঁইয়া বাড়ির মোঃ আনোয়ার হোসেনের একমাত্র পুত্র।
আসিফের মামা মোঃ আশরাফ উদ্দিন জানান, সোমবার বিকেল ৫ টার দিকে আনোয়ারা উপজেলার ৬নং বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ জেলেপাড়া এলাকায় শঙ্খ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন আসিফ। সে বিএমএ ক্যাডেট হিসেবে এবারের প্রশিক্ষণে যোগ দিয়েছিলেন বলে জানা গেছে। এরপর মঙ্গলবার তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। একইদিন বাদে এশা জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শওকত দি সোমবার শঙ্খ নদীতে একজন সেনা সদস্য নিখোঁজ হয়েছিল। আমাদের অপারেশন অফিসার দুলাল মিত্রের নেতৃত্বে ডুবরী ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। পরে সেখানে যোগ দেয় নৌবাহিনীর সদস্যরা। (মঙ্গলবার) দুপুর ১২টা নাগাদ নিখোঁজ সেনা সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানান, বাংলাদেশ সেনাবাহিনীর শীতকালীন মহড়ার অংশ হিসেবে আনোয়ারার শঙ্খ নদীর পাড়ে প্রশিক্ষণ নিতে আসে সেনাবাহিনীর একটি প্রশিক্ষণার্থী দল। সোমবার বিকেল ৫টার দিকে ঐ প্রশিক্ষাণার্থী দলের কয়েকজন সদস্য তৈলারদ্বীপ জেলেপাড়া এলাকার শঙ্খ নদীতে গোসল করতে নামলে আসিফ হোসেন নিশান (২০) নামের এক সেনা সদস্য নিখোঁজ হন। নিখোঁজের পর থেকে স্থানীয় জেলে ও ফায়ার সার্ভিসের ডুবুরীরা উদ্বার কার্যক্রম পরিচালনা করতে থাকে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...