বুধবার, ২২ জুলাই ২০২৬

শিক্ষক নিয়োগে ৩৯৩১৭ জনকে এনটিআরসিএর সুপারিশ

প্রকাশিত :

spot_img

ডেস্ক রিপোর্ট

শিক্ষক নিয়োগে ৩৯৩১৭ জনকে এনটিআরসিএর সুপারিশ

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য সর্বোচ্চ মেধাবী ৩৯ হাজার ৩১৭ জনকে নিয়োগ দেওয়ার জন্য সুপারিশ চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

সুপারিশ চূড়ান্ত করে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও প্রার্থীকে এসএমএসের মাধ্যমে জানানো হয়েছে বলে বৃহস্পতিবার রাতে এনটিআরসিএর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এনটিআরসিএ চেয়ারম্যান এসএম আশফাক হুসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এনটিআরসিএ পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এন্ট্রি লেভেলের শূন্য পদে নিয়োগের জন্য অনলাইনে চাহিদা চাওয়া হয়। গত বছরের ২৬ আগস্ট হতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ১৫ হাজার ১৮৬টি শিক্ষা প্রতিষ্ঠান হতে ৩৯ হাজার ৫৩৫টি পদের চাহিদা পাওয়া যায়।

এ সংক্রান্ত বিস্তারিত তালিকা ওয়েবসাইটে (http://ntrca.gov.bd অথবা http://ngi.teletalk,com.bd) পাওয়া যাবে।

ফলাফল সম্পর্কিত প্রশ্ন ৪১০৩০০৪৩, ৪১০৩০০৪৭, ৪১০৩০১২৯, ০১৮১৪৩৪৬৪২৩, ০১৭৮৬৪৭৯৩৫২ ও ০১৫৫৮০৫৬১৪২ নম্বরে জানা যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন