বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

ফাতেমা গার্লস হাই স্কুলে এসএসসি পরিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিলো ‘দীপ জ্বেলে যাই’

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘দীপ জ্বেলে যাই’ শিক্ষা উপকরণ দিলো এসএসসি শিক্ষার্থীদের। ওই শিক্ষার্থীরা সবাই চলতি বছর ফাতেমা গার্লস হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেবে।
সোমবার বিদ্যালয় মিলনায়তনে শিক্ষা উপকরন বিতরণ অনুষ্ঠানের শুরু হয় সংগঠনের সাধারণ সম্পাদক মহিবুল আরিফের বক্তব্য দিয়ে। এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে নির্দেশনা ও উপদেশ মূলক বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সাহানা খানম, সহকারি প্রধান শিক্ষক মোঃ হানিফ, শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম, মোঃ মাইনুদ্দিন, দিলরুবা আক্তার এবং দীপ জ্বেলে যাই সংগঠনের প্রতিষ্ঠাতা সাংবাদিক শারফুদ্দীন কাশ্মীর।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য রাসেদ সিদ্দিকী, রিপন গোপ পিন্টু, মিরাজ উদ্দিন ও সাদিয়া স্মৃতি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাহানা খানম তার বক্তব্যে বলেন, এসব শিক্ষা উপকরণ পরীক্ষার সময় শিক্ষার্থীদের অনেক কাজে লাগবে। দীপ জ্বেলে যাই এর ব্যতিক্রমি এই আয়োজন শিক্ষার্থীদের জন্য খুবই সহায়ক ভুমিকা রাখবে। সঠিক সময়ে প্রয়োজনী শিক্ষা উপকরণ দেয়ায় তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য।
সব শেষে ৩৩জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। প্রতিজন শিক্ষার্থীকে একটি ফাইল, একটি বোর্ড, ৫টি কলম, ১টি করে পেন্সিল, রিমোভার, কার্টার ও স্কেল দেয়া হয়।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন