রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

শিশু শিক্ষার্থীদের সাথে আনন্দ আড্ডা ও শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিবেদক

শিশু শিক্ষার্থীদের সাথে জমজমাট আনন্দ আড্ডা ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে মিরসরাইয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘দীপ জ্বেলে যাই’। সংগঠনটির প্রতি মাসের কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) মঘাদিয়া এন.সি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের সাথে আড্ডায় ছিলো গান, কবিতা আবৃত্তি ও গ্রামীণ জনপদের জনপ্রিয় কাঁনাকাঁনি খেলার প্রতিযোগিতা।
দীপ জ্বেলে যাই সংগঠনের সাধারণ সম্পাদক মহিবুল আরিফের সঞ্চালনায় শিশু শিক্ষার্থীরা সকলে মিলে গেয়ে শোনান ‘ধনধান্য পুষ্পভরা এবং আমরা করবো জয়’ গান গুলো। কবিতা আবৃত্তি করে শোনান বিদ্যালয়টির ৫ম শ্রেণির শিক্ষার্থী আলফি সিদ্দিকী।
অনুষ্ঠানের মাঝে মাঝে শিক্ষার্থীদের জন্য গান পরিবেশন করেন দীপ জ্বেলে যাই সদস্য রিপন গোপ পিন্টু ও বাঁধন দে। শিক্ষার্থীদের দুটি ভাগে ভাগ করে আয়োজন করা হয় কাঁনাকাঁনি খেলা। এতে চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন ঐন্দ্রিলা দে, প্রমি সেন, নন্দিতা কর্মকার, মোতাহের হোসেন রানা ও আলফি সিদ্দিকী। রানার্সআপ দলের সদস্যরা হলেন মনিরুল ইসলাম, পবিত্র কর্মকার, অনি দাশ, পূজা দাশ ও তাসফিয়া তাবাচ্ছুম রাইসা।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে উৎসাহ প্রদান মুলক বক্তব্য রাখেন দীপ জ্বেলে যাই সংগঠনের প্রতিষ্ঠাতা সাংবাদিক শারফুদ্দীন কাশ্মীর এবং সংগঠনের সভাপতি আনিচ মোরশেদ। পুরো অনুষ্ঠানে সহায়তা করেন সংগঠনের সদস্য রাশেদ সিদ্দিকী, রিপন গোপ পিন্টু, নাহিদ মাহমুদ, মিরাজউদ্দিন, নাঈম নোবেল, বাঁধন দে ও ইমন চৌধুরী।
সর্বশেষে বিদ্যালয়টির প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১৫জন অস্বচ্ছল শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়। শিক্ষা উপকরণের মধ্যে ছিলো প্রতিজন শিক্ষার্থীকে ১০দিস্তা কাগজ, ১০টি কলম, ১টি করে ডিকশনারি (অভিধান)।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহিনুর বেগম তার বক্তব্যে দীপ জ্বেলে যাই এর ব্যতিক্রমি অনুষ্ঠানের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, এসব শিক্ষা উপকরণ শিক্ষার্থীদের অনেক কাজে লাগবে পাশাপাশি শিক্ষার্থীদের মেধা ও মনবিকাশের জন্য এজাতীয় প্রানবন্ত আয়োজন প্রশংসনীয়।
শিক্ষকদের মাঝে আরো উপস্থিত ছিলেন তুলশী রানী কর্মকার, নুপুর কান্তি দাশ, সুপ্রিয়া কর্মকার, দিলরুবা আক্তার ও বাবলু সুত্রধর।

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ের তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপনে নানা আয়োজন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ের ঐতিহ্যবাহী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপন উপলক্ষে প্রতিবছরের...

এতিম ও হাফেজদের মাঝে ‘নবদিগন্ত মিরসরাইর’র শীতবস্ত্র বিতরণ

  মিরসরাই প্রতিনিধি সামাজিক দায়বদ্ধতা থেকে চট্টগ্রামের মিরসরাইয়ে এতিম ও হাফেজ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে...