বুধবার, ৬ মে ২০২৬

শুদ্ধি অভিযান ভাগাভাগী আর ক্ষমতার দ্বন্দ্বের জন্য : আমীর খসরু

প্রকাশিত :

spot_img

 

বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে আইন-শৃঙ্খলার কারণে শুদ্ধি অভিযান হচ্ছে না। হচ্ছে ভাগাভাগী ও ক্ষমতার দ্বন্দ্বের জন্য। এখন আওয়ামী লীগের মধ্যেই মাফিয়া তৈরি হয়েছে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকেলে নগরীর কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয় চত্বরে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়া জেলে থাকায় বাংলাদেশে শান্তি নাই। দেশের বর্তমান পরিস্থিতিতে আইনি লড়াইয়ের মাধ্যমে বেগম জিয়াকে জেল থেকে মুক্ত করা যাবে না। বেগম জিয়াকে মুক্ত করতে হলে দুর্বার গণআন্দোলন গড়ে তুলতে হবে। সরকারের মুখোশ জনগণের সামনে উন্মোচিত করতে হবে।

খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. এস এম শফিকুল আলম মনা, নগর সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মনি, জেলা সাধারণ সম্পাদক আমীর এজাজ খান, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, অধ্যক্ষ তারিকুল ইসলাম, মুজিবর রহমান, একরামুল হক হেলাল ও আসাদুজ্জামান মুরাদ।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

যে নেতা নিজের ওয়ার্ডে মাদক নিয়ন্ত্রণ করতে পারে না, তার রাজনীতি করার প্রয়োজন নেই: নুরুল আমিন 

    মিরসরাই প্রতিনিধি রাজনীতি কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার মাধ্যম নয়; বরং জনগণের সেবা ও মানুষের...