মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের মানবিক সামাজিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান শেষ বিদায়ের বন্ধু সংগঠনের উদ্যোগে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি’র ৭৮তম শুভ জন্মদিন উপলক্ষে দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকেলে সংগঠনটির প্রধান কার্যালয়ে শেষ বিদায়ের বন্ধু সংগঠনের সমন্বয়ক (সেবা) নিজাম উদ্দিনের সঞ্চালনায় প্রধান সমন্বয়ক নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানঅতিথি হিসেবে বক্তব্য রাখেন বারইয়ারহাট পৌরসভা আওয়ামীলীগের সভাপতি মীর আলম মাসুক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেষ বিদায়ের বন্ধু সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য কাস্টমস কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী, ৯নং সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মিরসরাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভুঁইয়া।এসময় উপস্থিত ছিলেন, বারইয়ারহাট পৌরসভার ব্যবসায়ী তরুণ সমাজকর্মী সাইফুল ইসলাম বাপ্পি, আওয়ামীলীগ নেতা ইলিয়াস হোসেন লিটন, মিরসরাই সদর ইউনিয়নের ইউপি সদস্য আলমগীর হোসেন, মিঠাছড়া বাজারের ব্যবসায়ী আনোয়ার হোসেন। আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন শেষ বিদায়ের বন্ধু সংগঠনের সমন্বয়ক হাফেজ মাওলানা শোয়াইব। মুনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরন করা হয়।
শেষ বিদায়ের বন্ধু’র উদ্যোগে ইঞ্জি. মোশাররফ হোসেনের সুস্থতা কামনায় কোরআন খতমও মিষ্টি বিতরণ
প্রকাশিত :



