রবিবার, ২৬ জুলাই ২০২৬

শেষ বিদায়ের বন্ধু’র উদ্যোগে সাবেক মন্ত্রী ইঞ্জি. মোশাররফ হোসেন দম্পতির সুস্থতা কামনায় দোয়া মাহফিল

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি ও তাঁর স্ত্রী আয়েশা মোশাররফ এর সুস্থতা কামনায় মানবিক সংগঠন শেষ বিদায়ের বন্ধু সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল ও কোরআন খতম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে ওয়ার্লেসস্থ প্রধান কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শেষ বিদায়ের বন্ধু’র প্রতিষ্ঠাতা সদস্য ও করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়নের সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক মো. এরাদুল হক ভুট্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌর আ’লীগের সভাপতি মীর আলম মাসুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেষ বিদায়ের বন্ধু’র প্রধান সমন্বয়ক মো. নুরুল আলম, বারইয়ারহাট শেফা ইনসান হাসপাতালের পরিচালক ডা. এসএ ফারুক, কাস্টমস কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী, মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান উদ্দিন, শেষ বিদায়ের বন্ধু’র সমন্বয়ক মো. নিজাম উদ্দিন, হাফেজ মাওলানা শোয়াইব, মিরসরাই সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, দুর্গাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. ছলিম উল্ল্যাহ, জোরারগঞ্জ থানার টিমলিডার ক্বারি নোমান, বারইয়ারহাট পৌরসভার টিমলিডার মাওলানা ফয়েজ উল্লাহ, মিরসরাই পৌরসভার টিমলিডার মাওলানা খালেদ শাহজাহান, দুর্গাপুর ইউনিয়নের টিমলিডার মাওলানা মোশাররফ হোসেন, ওসমানপুর ইউনিয়নের টিমলিডার মাওলানা মিজানুর রহমান। কোরআন খতম শেষে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি ও তাঁর স্ত্রী আয়েশা মোশাররফ এর সুস্থতা কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন জামালপুর মাদরাসার মুহতামিম মাওলানা মকছুদ আহমেদ। এছাড়া উপজেলার প্রতিটি জামে মসজিদে শেষ বিদায়ের বন্ধু সংগঠনের উদ্যোগে বাদে জুমা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি ও তাঁর স্ত্রী আয়েশা মোশাররফ এর সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মোনাজাত করা হয়।
প্রসঙ্গত: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বর্তমান ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ও তাঁর স্ত্রী আয়েশা মোশাররফ চট্টগ্রাম নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...