বুধবার, ২২ জুলাই ২০২৬

সব চ্যালেঞ্জ মোকাবেলা করে ভালোভাবে নির্বাচন সম্পন্ন করতে পারব : সিইসি

প্রকাশিত :

spot_img

 

‘সব চ্যালেঞ্জ মোকাবেলা করে আগামী নির্বাচন ভালোভাবে সম্পন্ন করতে পারব’ বলে প্রত্যয় ব্যক্ত করলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

রোববার সাবেক সিইসি, নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবদের সাথে সংলাপকালে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে রোববার বেলা ১১টায় সংলাপ শুরু হয়।

এ সময় সিইসি হাবিবুল আউয়াল বলেন, আপনারা নির্বাচনের ভেতরের এবং বাইরের চ্যালেঞ্জের কথা জানাবেন। আমরা সব চ্যালেঞ্জ মোকাবেলা করে আগামীতে আরো ভালো নির্বাচন করার চেষ্টা করবো। আমরা নানানভাবে চেষ্টা করবো সবগুলো নির্বাচন সফল করতে।

সংলাপে উপস্থিত ছিলেন সাবেক সিইসি বিচারপতি মো: আব্দুর রউফ, ড. এ টি এম শামসুল হুদা ও কে এম নূরুল হুদা, সাবেক নির্বাচন কমিশনার মো: শাহনেওয়াজ, সাবেক সচিব মোহাম্মদ সাদিক, জেসমিন টুলি ও মো: আবদুল্লাহসহ বেশ কয়েকজন।

গত মার্চ মাস থেকে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন মহলের সাথে ধারাবাহিকভাবে সংলাপ করে আসছে বর্তমান নির্বাচন কমিশন (ইসি)

এরই ধারাবাহিকতায় গত ১৩ ও ২২ মার্চ এবং ৬ ও ১৮ এপ্রিল যথাক্রমে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ-বুদ্ধিজীবী ও নাগরিক সমাজ এবং প্রিন্ট মিডিয়ার সম্পাদক-সিনিয়র সাংবাদিক ও ইলেকট্রনিক মিডিয়ার প্রধান নির্বাহী-প্রধান বার্তা সম্পাদক-সিনিয়র সাংবাদিকদের সাথে সংলাপ করে ইসি।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

নুরুল আমিনের কাছে ধরাশয়ী সাইফুর রহমান

  মিরসরাই প্রতিনিধি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বেসরকারিভাবে ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত...

মিরসরাইয়ে বিএনপির নির্বাচনী জনসভায় নুরুল আমিন- বিএনপি ক্ষমতায় এলে এদেশের উন্নয়ন হয়

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ আসনে ধানের শীষ প্রতীকের...