বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

সব ধরনের ভিসা ফি কমালো সৌদি

প্রকাশিত :

spot_img

 

হজ এবং ওমরাহ পালনে সৌদি গমনেচ্ছুদের জন্য ভিসা ফি কমালো সৌদি আরব। আগে হজ এবং ওমরাহ যাত্রীদের ভিসার ফি দুই হাজার সৌদি রিয়াল থাকলেও নতুন আইনে তা কমিয়ে মাত্র ৩০০ রিয়াল নির্ধারণ করা হয়েছে। দেশটিতে ঘুরতে যাওয়া পর্যটক এবং পরিবহন যাত্রীরাও ভিসা ফির এই সুবিধা পাবেন।

একই সঙ্গে একাধিকবার ওমরাহ পালনের জন্য ভিসার যে ফি পরিশোধ করতে হতো, সেটিও বাতিল করা হয়েছে। দেশটির মন্ত্রিপরিষদের এক বৈঠকে ভিসা ব্যবস্থা পুনর্গঠনের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়, আগের আইনে দেশটিতে ওমরাহ পালনের জন্য যাত্রীদের ভিসা ফি বাবদ টানা তিন বছর ২ হাজার সৌদি রিয়াল দিতে হতো। নতুন এই আইনের ফলে সেটি আর কার্যকর থাকছে না। সম্প্রতি এ বিষয়ে মন্ত্রিপরিষদের নেওয়া সিদ্ধান্তে ভিসার ধরন ও মেয়াদকাল নিয়ে একটি তালিকা প্রকাশ করেছে সংবাদমাধ্যম আল আরাবিয়া।

নতুন এই আইনের বিষয়ে রাজকীয় ফরমান জারি করায় সৌদি বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দেশটির হজ এবং ওমরাহবিষয়ক মন্ত্রী ও গেস্ট সার্ভিস প্রোগ্রাম কমিটির চেয়ারম্যান মোহাম্মদ বেনতেন।

সৌদি প্রেস অ্যাজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেছেন, হজ ও ওমরাহ পালনের জন্য মুসলমানদের আগমনকে আরও সহজ করতে সৌদির বিচক্ষণ নেতৃত্বের আগ্রহে রাজকীয় ডিক্রিটি জারি হয়েছে।

দেশটির হজ এবং ওমরাহ বিষয়ক সৌদি উপমন্ত্রী ডা. আব্দুল ফাত্তাহ মাশাত বলছেন, সহজ ও আরামদায়ক হজ এবং ওমরাহ পালনে সারা বিশ্বের মুসলিমদের জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে সৌদি।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

রাতভর ঘুমাতে পারেনি সেই মুসলিম শিশুটি, নেয়া হয়েছে হাসপাতালে

  ক্লাসের সেই ঘটনা কোনোভাবেই ভুলতে পারছে না ভারতের মোজাফফরনগরের মুসলিম শিশুটি। রাতে দু’চোখের পাতা...

কোরআন পোড়ানোকে মতপ্রকাশের স্বাধীনতা মনে করা লজ্জাজনক : আর্চবিশপ

  জেরুসালেমের গ্রিক অর্থোডক্স আর্চবিশপ আতাল্লাহ হান্না জোর দিয়ে বলেছেন, 'সুইডেনে কারো কোরআন পোড়ানো এবং...

হিজাব আন্দোলনের সেই তাবাসসুম দ্বাদশের পরীক্ষায় কর্নাটকে প্রথম

  ভারতের কর্ণাটক রাজ্যে হিজাব আন্দোলনের সেই তাবাসসুম দ্বাদশ শ্রেণির পরীক্ষায় কলা বিভাগে প্রথম হয়েছেন।...