রবিবার, ২৬ জুলাই ২০২৬

সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা রবিউল হকের ইন্তেকাল, দাফন সম্পন্ন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়ন নিবাসী, বিশিষ্ট সমাজসেবক পাহাড়তলী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, বীর মুক্তিযোদ্ধা রবিউল হক (৭০) মঙ্গলবার রাত সাড়ে ৯টায় ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)। বুধবার সকাল ১০ টায় পাহাড়তলী ভেলুয়ার দীঘি জামে মসজিদ প্রাঙ্গনে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। একইদিন দুপুর ২টায় মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নে নিজ বাড়ি প্রাঙ্গনে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুর রহমান ও জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ নূর হোসেন মামুনের উপস্থিতিতে রাষ্ট্রিয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে ২য় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে উনাকে দাফন করা হয়েছে।

জানাযায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার এ এস এম সাহাব উদ্দীন, মিরসরাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহম্মদ, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদ আহমেদ আরজু, চট্টগ্রাম উত্তরজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি নাছির উদ্দিন, মফিজ উদ্দিন মিয়াজী সহ রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...